জাতীয়

দুই খুদে শিল্পীকে বিশেষ উপহার মোদির

 

বেবি চক্রবর্ত্তী:- বক্তৃতা থামিয়ে নিয়েছিলেন হাতে আঁকা ছবি! এবার সেই দুই ক্ষুদে শিল্পীকে বিশেষ উপহার মোদির।লোকসভা নির্বাচনের প্রাক্কালে হাওড়ার সাঁকরাইলে একটি জনসভায় অংশ নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর মোদির সেই জনসভায় দুজনের হাতের কাজ নিয়ে উপস্থিত হয়েছিলেন দুই বোন বাণী এবং উন্নতি শর্মা। ছেলেবেলা থেকেই ছবি আঁকার প্রতি ঝোক তাদের। ছবি আঁকা নিয়ে অনেক দূর পর্যন্ত যেতে চায় এই দুই প্রতিভাবান শিল্পী। নিজের হাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি পোট্রেট একে ফেলেছিলেন উন্নতি। আর সেই পোট্রেট তুলে দিয়েছিলেন মোদির হাতে। তিনটে মাস পর সেই পরিশ্রমের ফল পেলেন উন্নতি।অন্যদিকে তার এই শিল্পকর্মের প্রশংসা করে ধন্যবাদ সূচক উদ্ধৃতি পাঠিয়েছেন মোদি। চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে আপ্লুত শর্মা পরিবার। প্রধানমন্ত্রীর বক্তৃতার সময় বোন বানী শর্মার সঙ্গে বৈঠকে গিয়েছিলেন উন্নতি। ইচ্ছা ছিল তার হাতের একটি আঁকা তুলে দেবেন দেশের প্রশাসনিক প্রধানের হাতে। বেটি বাঁচাও বেটি পড়াও এবং প্রধানমন্ত্রীর ছবি দুটোই পেন্সিল স্কেচে এঁকেছিলেন তারা। এরপরে হাত নাড়েন দূর থেকে। সেই ছবিতে চোখ আটকে যায় প্রধানমন্ত্রী তিনি বক্তব্য থামিয়ে দেন। মাঝপথে মঞ্চ থেকে তাদের দুজনকে আশ্বস্ত করেন অবশ্যই তাদের ছবি তুলবেন। এরপর প্রধানমন্ত্রী তার প্রতিনিধিকে দুটি মেয়ের কাছে ছবি আনতে পাঠান। প্রতিনিধি তাদের কাছ থেকে ছবি তুলতে শুরু করলে দুজনেই কান্নাকাটি শুরু করেন। তাদের এমন নিষ্ঠা দেখে নিজেও আবেগ আপ্লুত হয়ে পড়েন প্রধানমন্ত্রী। তারপরেই তাদের বাড়ির ঠিকানা নেন নিজেই। সেই ঠিকানায় এলো চিঠি চিঠি পেয়ে খুবই খুশি দুই বোন। তাদের আঁকা দেখে অবাক হয়েছেন প্রধানমন্ত্রী ভবিষ্যতে তাদের দুজনকেই শিল্পী হিসেবে দেখতে চান। এমনটাই আশা প্রকাশ করেছেন মোদি। প্রধানমন্ত্রীর এই অনুপ্রেরণা তাদের ছবি আঁকার জগতে আরও এগিয়ে নিয়ে যাবে বলেই বিশ্বাস ২ তরুণীর।

Related Articles

Back to top button