রাজ্য

প্রবীণ বিধায়ক মুকুল রায় পড়ে গিয়ে হাসপাতালে ভর্তি:-

কৃষ্ণনগরের প্রবীণ বিধায়ক মুকুল রায় ঘরের মেঝেতে পড়ে গিয়ে বড়সড়ো চোট পেলেন। তড়িঘড়ি তাঁকে ভর্তি করানো হয় কল্যাণীর একটি হাসপাতালে। পরে পরিস্থিতি আরো জটিল হওয়ায় সল্টলেক সংলগ্ন বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে তাঁকে স্থানান্তরিত করা হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে প্রবীন এই বিধায়কের বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল। মুকুল রায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হবার পরে মুকুল অনুগামীদের মধ্যে উদ্বেগ বৃদ্ধি পায়। যদিও পরিবারের পক্ষ থেকে উদ্বেগ না করার কথা বলা হয়েছে।
মুকুল রায়ের চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। এই মেডিকেল বোর্ডে রয়েছেন নিউরোলজিস্ট, ইনটার ন্যাশনাল মেডিসিন, একজন কার্ডিওলজিস্ট, অর্থোপেডিক চিকিৎসক। এই মেডিকেল টিম বর্ষীয়ান এই রাজনীতিবিদের চিকিৎসার দায়িত্বে আছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে বৃহস্পতিবার কিছু রক্ত পরীক্ষা হয়েছে। এই পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে চিকিৎসার পরবর্তী সিদ্ধান্ত নেবে এই মেডিকেল টিম।

সূত্রের খবর গত এপ্রিল মাসে ব্যক্তিগত কাজে কলকাতা আসার পথে অসুস্থ হয়ে পড়েছিলেন। সেই সময় তাঁর গাড়ির ড্রাইভার তাঁকে হাসপাতালে ভর্তি করিয়ে দেওয়া হয়। তখন সুস্থ হয়ে বাড়ি ফিরে ছিলেন তিনি। যদিও মাঝখানে মুকুল বাবু নিজেকে সুস্থ করে দাবি করে দিল্লি চলে যান। তখন অসুস্থতার সুযোগে বিজেপি মুকুল রায়কে দিল্লি নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছিল। যদিও পরে তা অস্বীকার করা হয়।

Related Articles

Back to top button