আন্তর্জাতিক

৪ দিনের প্যারোলে মুক্ত হয়ে ২ লাখ ভোটে জয়ী খলিস্তানি নেতা অমৃতপাল শপথ নেবে লোকসভায়

পঞ্জাবের খাদুর সাহিব লোকসভা আসন থেকে প্রায় ২ লাখ ভোটে জয়ী হয়েছে খলিস্তানি নেতা অমৃতপাল সিং। বর্তমানে অমৃতপাল জেলে আছে। ‘ওয়ারিস দে পঞ্জাব’ নামক সংগঠনের প্রধান অমৃতপাল জেল থেকে লোকসভা নির্বাচনে লড়ে জয়ী হয়েছেন এবারের লোকসভা নির্বাচনে।অমৃতপাল অবশ্য এখনও সাংসদ হিসেবে শপথ নিতে পারেনি। চারদিনের প্যারোলে মুক্তি দেওয়া হচ্ছে অমৃতপালকে। অমৃতপাল ভোটে জেতার পরে রাজ্য প্রশাসনের কাছে গত ১১ জুন একটি চিঠি লিখেছিল। পরে পঞ্জাব সরকারের তরফ থেকে স্পিকার ওম বিড়লাকে চিঠি লেখা হয় এই বিষয়ে। এই আবহে অমৃতপালকে শপথ নিতে দেওয়ার জন্যে চারদিনের প্যারোল মঞ্জুর করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য ২০২৩ সালের এপ্রিল মাসে খালিস্তানি নেতা অমৃতপাল সিংকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছিল অসমের ডিব্রুগড়ের সেন্ট্রাল জেলে।গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, অমৃতপাল নিজের সেনা গড়ে তুলেছিল। এই আবহে খালিস্তানি কয়েদিদের নিরাপত্তার জন্য তাদের ভিন রাজ্যেই রাখার সিদ্ধান্ত নিয়েছিল পঞ্জাব পুলিশ।এহেন অমৃতপাল এবার লোকসভার সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন।

Related Articles

Back to top button