ভ্রমন

জয়রাইড শুধু ভ্রমণ নয়, এ যেন প্রকৃতির সঙ্গে এক শান্ত আলাপ…

দার্জিলিং ভ্রমনে প্রতিদিন থাকছে ১২ টি টয় ট্রেন এর জয়-রাইড

জয়রাইড শুধু ভ্রমণ নয়, এ যেন প্রকৃতির সঙ্গে এক শান্ত আলাপ…

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: দার্জিলিংয়ের জয়-রাইড মানেই এক টুকরো মেঘের রাজ্যে হারিয়ে যাওয়া। টয় ট্রেনের ধীরে ধীরে “ঝিক-ঝিক” শব্দের ছন্দে পাহাড়ি পথে এগিয়ে চলা, চারপাশে চা-বাগানের সবুজ গালিচা আর মাঝে মাঝে মুখে ছুঁয়ে যাওয়া ঠান্ডা মেঘের স্পর্শ—সব মিলিয়ে এক অপরূপ অভিজ্ঞতা।
পথের বাঁকে বাঁকে কাঞ্চনজঙ্ঘার উঁকি, পাহাড়ি রোদ-ছায়ার খেলা, আর বাতাসে ভেসে আসা পাইন গাছের গন্ধ মনকে করে তোলে প্রশান্ত। বাতাসে হালকা ঠান্ডা, চোখজুড়ে প্রকৃতির ছবি, সঙ্গে হৃদয়ে জমা হয় স্মৃতির উষ্ণতা।
জয়রাইড শুধু ভ্রমণ নয়, এ যেন প্রকৃতির সঙ্গে এক শান্ত আলাপ… যা প্রতিটি মুহূর্তকে করে তোলে অবিস্মরণীয়।

টয় ট্রেন জয়রাইড হল দার্জিলিং-ঘুম রুটের একটি জনপ্রিয় ট্যুর যা বাতাসিয়া লুপ এবং ঘুম স্টেশনে থামে। এই যাত্রায়, আপনি ছোট ছোট অংশ জুড়ে ট্রেন ভ্রমণ উপভোগ করতে পারেন, যেখানে বাষ্প এবং ডিজেল চালিত উভয় ধরণের ট্রেন পাওয়া যায়।

তবে সময়সূচি কিছু পরিবর্তন হয়েছে:
ডিজেল-চালিত জয়রাইড সময়সূচী :-
১) প্রথম টয় ট্রেন সকাল – 9:20 am (Train no – 02547)

২) দ্বিতীয় টয় ট্রেন সকাল – 9:35 am (Train no -52591)

৩) তৃতীয় টয় ট্রেন সকাল – 11:25 am (Train no – 02548)

৪) চতুর্থ টয় ট্রেন সকাল – 11:40 am (Train no – 52597)

৫) পঞ্চম টয় ট্রেন দুপুর – 1:25am (Train no – 02549)

৬) ষষ্ঠ টয় ট্রেন দুপুর – 1:40 pm (Train no 52599)

৭) সপ্তম টয় ট্রেন দুপুর – 3:30 pm (Train no 02550)

৮) অষ্টম টয় ট্রেন দুপুর – 3:45 pm (Train no 52590)

বাষ্প চালিত জয়রাইড :-

১) প্রথম টয় ট্রেন সকাল – 9:25 am (Train no 52594)

২) দ্বিতীয় টয় ট্রেন সকাল – 11:30 am (Train no 52596)

৩) তৃতীয় টয় ট্রেন দুপুর – 1:30pm (Train no 52598)

৪) চতুর্থ টয় ট্রেন দুপুর – 3:35 pm (Train no 52544)

টিকিট বুকিং এর নিয়ম:-
অফ লাইন যে কোনো স্টেশন থেকে টিকিট কাটতে পারবেন, অথবা দার্জিলিং স্টেশন থেকে আর অনলাইনে IRCTC website and IRCTC application থেকে বুকিং করতে পারবেন।

টিকিট এর ভাড়া –
▪️বাষ্প চালিত জয়রাইড :- 1500/- টাকা/ মাথা পিছু
▪️ডিজেল-চালিত জয়রাইড :- 1000/- টাকা/ মাথা পিছু।

জয়রাইডের মোট আনন্দের সময়সীমা:-
সময় লাগবে প্রায় ৫০ মিনিট থেকে ৬০ মিনিট।

জয়রাইডের রোড ম্যাপ :-
দার্জিলিং স্টেশন থেকে যাত্রা শুরু হবে তারপর যাবে বাতাসিয়ালুপ তারপর ঘুম স্টেশন, সেখান থেকে আবার রিটার্ন দার্জিলিং ষ্টেশনে সময় লাগবে প্রায় ৫০ মিনিট।

জয়রাইডে কী কী দেখতে পাবেন :-

▪️বাতাসিয়া লুপ
▪️ঘুম মনেস্ট্রি
▪️ঘুম মিউজিয়াম
▪️ঘুম স্টেশন

তাহলে আর দেরি কিসের? উঠে পড়ুন বিশ্বের উচ্চতম রেল স্টেশন এর জয় রাইডে।

Related Articles

Back to top button