ভ্রমন

সিকিম ভ্রমণের জন্য নতুন কিউআর কোড নিয়ম চালু হচ্ছে

অযথা ঝামেলার সমাধান করবে "কিউআর নির্ভর পারমিট"

 

রাজ্যের উচ্চতম পর্যটন কেন্দ্র ও সীমান্ত লাগোয়া এলাকাগুলিতে ভ্রমণের ক্ষেত্রে নথির জন্য কাগজপত্রের বদলে ডিজিটাল ব্যবস্থা চালু হতে চলেছে

নিজস্ব প্রতিনিধি: সিকিমের বেশ কিছু জায়গায় ভ্রমণের জন্য এবার থেকে অনুমতির ব্যবস্থাকে ডিজিটালাইজড করে তোলার ভাবনা চিন্তা করা হয়েছে। রাজ্যের উচ্চতম পর্যটন কেন্দ্র ও সীমান্ত লাগোয়া এলাকাগুলিতে ভ্রমণে কাগজপত্রের জায়গায় ডিজিটাল ব্যবস্থা চালু করার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে।

পর্যটন দফতরের অতিরিক্ত মুখ্যসচিব জানান, নতুন ব্যবস্থায় ক্ষুদ্র এই পাহাড়ি রাজ্যকে দুটি ভাগে ভাগ করা হবে। একটি হবে “রেস্ট্রিকটেড এলাকা পারমিট” এবং অন্যটি “প্রটেকটেড এরিয়া পারমিট”। যেমন- নাথুলা পাস, ছাঙ্গু লেক, লাচেন, লাচুং এবং জুলুকে যাওয়ার জন্য পারমিট এবার “কিউআর কোড” এর মারফত হবে।

আরোও জানা গিয়েছে, পর্যটকরা অনলাইনে আবেদন করতে পারবেন। তাঁদের একটি কিউআর ভিত্তিক পারমিট দেওয়া হবে। এর ফলে যেখানে চেকপোস্ট আছে, সেখানে পারমিট চেকিং অনেক সুবিধাজনক ও দ্রুত হয়ে যাবে। এই ডিজিটাল প্ল্যাটফর্মটি সমস্ত পর্যটন বিভাগ, পুলিশ, পরিবহণ এবং সেনার কাছে থাকবে এবং একই সময়ে সকল বিভাগই চেক করতে পারবে।

বর্তমানে এই ব্যবস্থার পরীক্ষামূলক মহড়া চলছে। পরে পুরোপুরি এই ব্যবস্থা পরিবর্তিত হয়ে যাবে ডিজিটাল পারমিট ব্যবস্থায়। এর মূল উদ্দেশ্য- ১)পর্যটকদের অযথা হয়রানি দূর করা, ২)দালালচক্র রোধ এবং ৩)খুব তাড়াতাড়ি চেক পয়েন্ট পেরিয়ে চলে যেতে পারবেন দূরদূরান্ত থেকে আসা ভ্রমণার্থীরা। একইসঙ্গে সীমান্ত এলাকায় নিরাপত্তাও সুরক্ষিত থাকবে। একবার অনুমোদন পেয়ে গেলেই তা সবকটি এন্ট্রি পয়েন্টে কার্যকর হবে। বারবার আলাদা করে পারমিটের প্রয়োজন হবে না।

Related Articles

Back to top button