স্বাস্থ্য ও শিক্ষা

অফিস ব্যাগে কম জিনিস, বেশি কাজ — বুদ্ধিমানের প্যাকিং গাইড

অফিস ব্যাগে কম জিনিস, বেশি কাজ — বুদ্ধিমানের প্যাকিং গাইড

নিজস্ব প্রতিবেদক: সকালের ব্যস্ততায় সবচেয়ে ঝামেলার জায়গা হলো—অফিস ব্যাগ সঠিকভাবে গোছানো।

কী নেব, কী বাদ দেব—তাতেই অর্ধেক মন খরচ হয়ে যায়। বাস, মেট্রো, ক্যাব—যে পথেই যাতায়াত করুন, হালকা ব্যাগই শেষ পর্যন্ত স্বস্তির। কিন্তু হালকা বলতে তো আর ফাঁকা নয়! দরকারি জিনিস বাদ পড়লে দিনটাই মাটি। তাই আধুনিক অফিস-জীবনের সঙ্গে তাল মিলিয়ে, ব্যাগে থাকবে কম জিনিস, কাজ হবে বেশি—এই মন্ত্রেই সাজানো এই তালিকা।

মহিলাদের অফিস ব্যাগ: হালকা, তবু সাজানো-গোছানো

১) ছোট পাউচে: টিস্যু, ছোট হ্যান্ড স্যানিটাইজার, ছোট পারফিউম ডেক্যান্ট, লিপ বাম, কমপ্যাক্ট মিরর, মিনিসাইজ সানস্ক্রিন বা ময়েশ্চারাইজার।

২) কাজের খাতিরে যা অবশ্যই দরকার:

পাতলা নোটবুক, পেন (১টা কালো, ১টা নীল — ব্যস!),

ডকুমেন্ট ফোল্ডার (হালকা, প্লাস্টিক), চার্জার + হালকা পাওয়ারব্যাঙ্ক

৩) টেক-এলিমেন্ট:

হেডফোন/ইয়ারফোন, পেনড্রাইভ, আইডি কার্ড, অ্যাকসেস কার্ড।

ব্যাগ এর জিপ খুলে প্রথমেই এগুলো হাতের কাছে থাকা চাই।

৪) স্বাস্থ্য ও নিরাপত্তা:

নিয়মিত ওষুধ, ছোট ব্যান্ডএইড, পেপার সাবান/স্যানিটারি ন্যাপকিন (২টি), মিনিকোট জলের বোতল (সিলিকন ফোল্ডেবল হলে আরও ভালো)

৫) অল্প সাজ, বেশি প্রেজেন্টেশন:

ছোট হেয়ারব্রাশ, রাবার ব্যান্ড/ক্লিপ, একটি লাইট শেড লিপস্টিক—যেটা অফিস টু মিটিং সবকিছুতেই মানিয়ে যায়। অফিস ব্যাগ মানেই মেকআপ কিট নয়। যা লাগে, শুধু তাই।

৬) মানিব্যাগ:

ডেবিট/ক্রেডিট কার্ড, নগদ ১০০–২০০ টাকা, অফিসের আইডি কপি, ট্রাভেল কার্ড (মেট্রো/বাস)।

পুরুষদের অফিস ব্যাগ: কমফোর্ট, ইউটিলিটি, স্টাইল—সব একসঙ্গে

১) টেক-এন্ড-ওয়ার্ক :

ল্যাপটপ বা ট্যাব (যেটা ব্যবহার করেন),পাতলা চার্জার,

পেনড্রাইভ, ইয়ারফোন, ১টি ভালো পেন + ছোট নোটপ্যাড

পুরুষদের ব্যাগ ভারি হয় প্রধানত গ্যাজেটেই—অতিরিক্ত কিছু নয়।

২) গ্রুমিং এসেনসিয়াল:

মিনি ডিও/পারফিউম, ছোট কম্ব, টিস্যু, ওয়েট ওয়াইপস

৩) স্বাস্থ্য ও নিরাপত্তা:

রোজকার প্রয়োজনীয় ওষুধ, ব্যান্ডএইড, স্যানিটাইজার

মিনিটুকু জলের বোতল

৪) মানিব্যাগ:

আইডি, ট্রাভেল কার্ড, ২০০–৩০০ টাকা ক্যাশ, ব্যাকআপ ডেবিট/ক্রেডিট কার্ড

৫) জরুরি ছোট ব্যাগ:

যাদের বাইক/স্কুটার আছে, তারা আরও একটি ছোট জিপ ব্যাগে রাখতে পারেন—

গাড়ির কাগজপত্র, রেইনকোট

মোট কথা:

অফিস ব্যাগে জিনিস কম রাখার মানে প্রয়োজন বাদ দেওয়া নয়— বরং; অ-প্রয়োজন বাদ দেওয়া।

আজকের শহুরে অফিস-লাইফে “মিনিমালিজমই” আসল রেসিপি।

একটা গোছানো ব্যাগ মানে গোছানো দিন—আর গোছানো দিন মানেই কর্মদক্ষতা, আত্মবিশ্বাস ও নিত্যস্বস্তি।

Related Articles

Back to top button