স্বাস্থ্য ও শিক্ষা

তপসিলি ও আদিবাসী পড়ুয়াদের জন্য ‘যোগ্যশ্রী’-র বিশেষ উদ্যোগ

রাজ্যের ২৩ টি জেলার ২৩ কেন্দ্রে বিনামুল্যে সরকারি চাকরির প্রবেশিকার কোচিং, প্রিলিমিনারী পরীক্ষায় সফল ৮৩

নিজস্ব প্রতিবেদক: পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণি কল্যাণ দপ্তর এবং আদিবাসী উন্নয়ন বিভাগের যৌথ উদ্যোগে ২০২৪–২৫ শিক্ষাবর্ষে রাজ্যজুড়ে শুরু হয়েছে সরকারি চাকরির প্রস্তুতির বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি। রাজ্যের ২৩টি জেলার সদরের মোট ২৩ টি সেন্টারে তপসিলি জাতি ও আদিবাসী সম্প্রদায়ভুক্ত ১১৫০ জন ছাত্র-ছাত্রীকে গ্রুপ বি, সি ও ডি চাকরির প্রবেশিকা পরীক্ষার জন্য দেওয়া হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যের কোচিং। ন্যাশনাল কমপিউটার সাক্ষরতা মিশন সরকারের সঙ্গে যুক্ত হয়ে এই “নোবেল” প্রক্রিয়াটি রূপায়ণ করছে। যা ইতোমধ্যেই রাজ্যে বিপুল সাড়া ফেলে দিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্বের জয়েন্ট ও মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষায় সফলতার নিরিখে এই কর্ম প্রকল্পে নাম স্বয়ং নিজেই দিয়েছেন ” যোগ্যশ্রী প্রকল্প”। বর্তমানে এই প্রকল্পে যুক্ত হয়েছে রাজ্যের জেনারেল, ওবিসি ও মাইনরিটি সম্প্রদায়ের ছেলে মেয়েরাও।

রাজ্য সরকারের “যোগ্যশ্রী” প্রকল্পেরই বিশেষ অংশ এই উদ্যোগ। মেধাতালিকার ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হয়। সপ্তাহানতে দু’দিন, প্রতিদিন চার ঘণ্টা করে—মোট তিনশো ঘণ্টার ছ’মাসের পাঠক্রমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। কোর্সের শুরুতেই প্রতিটি ছাত্র-ছাত্রী পেয়ে যান বিনামূল্যে স্টাডি মেটেরিয়ালও। ক্লাসরুম ক্লাসের পাশাপাশি যে সব চাকরির পরিক্ষায় ফিজিক্যাল ট্রেনিং প্রয়োজন তাও এই ট্রেনিং এর মাধ্যমে দেওয়া হয়।

ইতিমধ্যেই মিলেছে সাফল্যের ছাপ। দপ্তরের হিসেব অনুযায়ী, চলতি অর্থবর্ষে এই প্রকল্পের প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে তপসিলি জাতির ৬২ জন এবং আদিবাসী সম্প্রদায়ের ২১ জন—মোট ৮৩ জন ছেলেমেয়ে

বিভিন্ন সরকারি প্রবেশিকা পরীক্ষা যেমন; “রেলের টিচার পদ, কলকাতা পুলিশ বিভিন্ন পদের পার্ট – ওয়ান, এনটিপিসি, সিজিএল, রেলের বিভিন্ন পদের পরীক্ষা, ব্যাংকের বিভিন্ন পদের পরীক্ষা, জিডিএস, পিএসসি ক্লার্ক পার্ট – ওয়ান, পিএসসি মিসলেনিয়াস পার্ট – ওয়ান, কলকাতা পুলিসের এসআই পদ, ওয়েস্ট বেঙ্গল পুলিসে এসআই পদ, এসএসসি জিডি পার্ট – ওয়ান, কেন্দ্রীয় সরকারের একাধিক পদ” – এর পরীক্ষায় প্রিলিমিনারী পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছেন।

Related Articles

Back to top button