ঋণগ্রহীতাদের বাড়তি সুদ দিতে হবে না
নয়াদিল্লি: বাংলা তথা সারা দেশে ঋণগ্রহীতাদের জন্য বড়োসড়ো ছাড় দিতে চলেছে সুদের টাকা! তেমনি টা রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী, ব্যক্তি ঋণগ্রহীতার পাশাপাশি ছোটো ব্যবসায়ীরাও উপকৃত হবেন!করোনা লকডাউনের সময় ঋণের কিস্তির উপর মোরাটোরিয়ামের সুবিধা নেওয়া গ্রাহককে বাড়তি সুদ দিতে হবে না বলে শুক্রবার সুপ্রিমকোর্টে জানিয়েছে কেন্দ্রীয় সরকার।এর আগের শুনানিতে করোনাভাইরাস সংকটে ঋণের কিস্তির উপর স্থগিতাদেশ সম্পর্কিত স্থির সিদ্ধান্ত নিতে কেন্দ্রকে দু’সপ্তাহ সময় দিয়েছিল সুপ্রিম কোর্ট। এ দিন শীর্ষ আদালতে হলফনামা দিয়ে কেন্দ্র জানায়, লকডাউনের সময় রিজার্ভ ব্যাঙ্কের দেওয়া মোরেটোরিয়াম পর্বে জমে থাকা সুদ ছেড়ে দিতে প্রস্তুত রয়েছে সরকার। তবে দু’কোটি টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রেই এই ছাড় দেওয়া হবে।কেন্দ্রের তরফ থেকে সুপ্রিম কোর্টে হলফনামায় স্পষ্ট করেই জানানো হয়েছে, কম্পাউন্ড ইন্টারেস্ট বা সুদের উপর সুদ ছাড় দেওয়া হবে। এমএসএমই (ক্ষুদ্র, ছোটো ও মাঝারি উদ্যোগ), শিক্ষা, আবাসন, ঘরোয়া পণ্য, ব্যক্তিগত ঋণ, গাড়ি ঋণ এবং ক্রেডিট কার্ডে নেওয়া ঋণের বকেয়া সুদ মুকুবের ক্ষেত্রে এই সিদ্ধান্ত কার্যকর হবে।প্রসঙ্গত, ঋণ গ্রহীতাদের স্বস্তি দিতে ইএমআইয়ের উপর ছ’মাসের স্থগিতাদেশ অথবা মোরাটোরিয়ামের অনুমতি দিয়েছিল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI)। কিন্তু ওই সময়কালে ইএমআইয়ের উপর বাড়তি সুদ নেওয়া হবে কি না, তা নিয়েই মামলা গড়িয়েছে শীর্ষ আদালতে। সেই মামলার জেরেই সুপ্রিম কোর্টের নির্দেশ মতোই তথ্য-সহ হলফনামা জমা করল কেন্দ্র।কেন্দ্রের এই সিদ্ধান্তে শুধু ব্যক্তিগত ভাবে ঋণ নেওয়া গ্রাহকই নন, ছোটো ব্যবসায়ীরাও উপকৃত হবেন। হলফনামায় কেন্দ্র বলেছে, মার্চ থেকে আগস্টের মেয়াদকালে ঋণের কিস্তি স্থগিতের সুবিধা দেওয়া হয়েছিল গ্রহীতাদের আর্থিক সংকট লাঘবের উদ্দেশেই। প্রাক্তন সিএজি রাজীব মেহর্ষির কমিটির সুপারিশ অনুযায়ী ওই সময়কালে বাড়তি সুদ মকুবের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।তবে অর্থমন্ত্রক বলেছিল, “প্রতিটি বিভাগে এই অতিরিক্ত সুদ মকুব করতে ব্যাঙ্কগুলির ঘাড়ে ছ’লক্ষ কোটি টাকার বোঝা চাপবে। যদি ব্যাঙ্কগুলি এই বোঝা বহন করে, তা হলে অগত্যা এটি তাদের নিট সম্পদের একটি বড়ো অংশ মুছে যাবে। যা ব্যাঙ্কগুলির ভাঁড়ারের সামনে একটি গুরুতর প্রশ্ন”।কিন্তু সুদের উপর সুদ নিলে আদপে মোরেটোরিয়ামের কী অর্থ, সেই প্রশ্নই উঠেছে। জানা গিয়েছে, আগামী সোমবার শীর্ষ আদালতে এই মামলার শুনানি হবে।


