জাতীয়

মুম্বাইয়ের শপিং মলে বিধ্বংসী আগুন, রয়েছে অর্ন্তঘাতের রহস্য!

সুমিত মজুমদার

গতকাল রাত আটটা নাগাদ মুম্বাইয়ের নাগাপাড়ায় অবস্থিত সিটি সেন্টার নামের মলটিতে আগুন লাগে। দুজন ফায়ার সার্ভিসের কর্মী আহত ছাড়া আর কোন হতাহতের খবর নেই,আর এ নিয়েই অর্ন্তঘাতের প্রশ্ন উঠেছে। করোনা আবহে দীর্ঘ দিন মল গুলি বন্ধ থাকায়,ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হয় মলের দোকানিদের কে।

এই বিপুল ক্ষতি সামলাতে এবং ঋনের দেনা থেকে মুক্তি পেতে এই ধরনের অপকর্ম নতুন কোন ঘটনা নয়। তারই প্রকৃষ্ট উদাহরণ কোন সাধারণ নাগরিক,যারা শপিং মলে কেনাকাটা করতে গিয়েছিলেন। প্রশ্ন আরও আছে কেনই বা মল খালি হওয়ার পর আগুন লাগলো?
দোকানিদের ও কেন আগুন নেভাতে তৎপর ছিলেন না?

আগুন লাগার সংগে সংগে কেন ফায়ার সার্ভিসকে জানানো হলো না? সবই প্রশ্ন চিহ্ন, যতক্ষন না পর্যন্ত সঠিক তদন্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত প্রশ্ন থেকেই যাবে। আর সুযোগ বুঝে বীমা কোম্পানির কাছ থেকে ক্ষতিপূরণ আদায় এবং ঋনের কিস্তি থেক মুক্তি, সবই আমাদের দেশের অর্থনীতির ক্ষতি যা কিনা প্রভাব পড়বে সাধারণ মানুষের উপর।

Related Articles

Back to top button