আপনিও সাংবাদিক

গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলন্ত মৃতদেহ উদ্ধার এক গৃহবধূর

গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলন্ত মৃতদেহ উদ্ধার এক গৃহবধূর। ঘটনা পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার অন্তর্গত কুলিগেড়িয়া এলাকার। সূত্রের খবর, শুক্রবার সন্ধ্যায় ওই গৃহবধূ বাপের বাড়িতে বাড়ির লোকের অজান্তে হঠাৎই গলায় ফাঁস লাগিয়ে নেয়।

বাড়ির লোক দেখতে পেয়ে তাকে উদ্ধার করে বেলদা গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মৃত ওই গৃহবধূর নাম পুজা পাত্র,বয়স ২০ তার দেড়বছর এর সন্তান রয়েছে।

তবে কি কারণে এই আত্মঘাতী এখনো জানা যায়নি।মৃতদেহ ময়নাতদন্তের পাঠিয়েছে বেলদা থানার পুলিশ ময়না তদন্তের পর জানা যাবে মৃত্যুর আসল কারণ।

Related Articles

Back to top button