আপনিও সাংবাদিক
বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ
বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের বিরুদ্ধে হিন্দু জাগরণ মঞ্চের কাঁথি সাংগঠনিক জেলার পক্ষ থেকে এগরায় বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি আয়োজিত হয় বৃহস্পতিবার।
এদিন বিক্ষোভ মিছিল এগরা ত্রিকোণ পার্ক থেকে শুরু হয়ে এগরা মহকুমা শাসকের দপ্তরের সামনে এসে শেষ হয়।এরপর সংগঠনের পক্ষ থেকে একটি স্মারকলিপি এগরা মহকুমা শাসককের কাছে জমা দেন তারা।
পাশাপাশি এদিন মহকুমা শাসকের দপ্তরের সামনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভ দেখাতে থাকেন হিন্দু জাগরণ মঞ্চের নেতাকর্মীরা।



