অাগামী ২৬ শে নভেম্বর সাধারণ ধর্মঘট
দশটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশন সমূহের সম্মিলিত অাহ্বানে অাগামী ২৬ শে নভেম্বর ৭ দফা দাবীসমূহের ভিত্তি তে সাধারণ ধর্মঘটের সমর্থনে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে ব্লকে ব্লকে মোটরসাইকেল,
অটোরিকশা ও টোটো রিক্সা সহ সুসজ্জিত ট্যাবলো সহযোগে মিছিল ও প্রচারাভিযান অায়োজিত হয়। সিপিঅাইএম, দেশপ্রাণ এরিয়া কমিটির উদ্যোগে অাজ ব্লকের ৮ টি অঞ্চলে অনুরূপ কর্মসূচি রূপায়িত হয়।
অালাদারপুট বাজার,জুনপুট , বাঘাপুট বাজার,মির্জাপুর, দারিয়াপুর, পেটুয়াঘাট,শ্যামচক,অামতলিয়া, নামালডিহা বাজার, অাউরাই, সরদা,অযোধ্যাপুর,মুকুন্দপুর বাজার প্রভৃতি জায়গায় পথসভা অায়োজিত হয়।
কর্মসূচী তে নেতৃত্ব দেন সিঅাইটিইউ নেতা মামুদ হোসেন, সিপিঅাইএম এরিয়া কমিটির সম্পাদক সঞ্জিত দাস, সুতনু মাইতি , তাপস মিশ্র, অাশীষ গিরি,সলিল বরন মান্না, সেক ইউনুস উদ্দিন, মানিক গারু, তরুণ মাইতি, গৌতম প্রধান , পৃথ্বীরাজ শীট, অাশীষ পাল,চদন দাস প্রমুখ নেতৃবৃন্দ।
বিভিন্ন পথসভায় সিঅাইটিইউ নেতা মামুদ হোসেন কেন্দ্র ও রাজ্য সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে সর্বস্তরের জনগণকে ধর্মঘট সমর্থন করার অাবেদন জানান।
বিজেপি ও তৃণমূল কংগ্রেসের অশুভ অাঁতাতের মুখোশ খুলে পড়েছে। তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের বিজেপি তোষণের বিরুদ্ধে বাম-কংগ্রেস-ধর্মনিরপেক্ষ জোটকে শক্তিশালী করার অাহ্বান জানান সিপিঅাইএম নেতা মামুদ হোসেন।
কাঁথি এরিয়া কমিটির কর্মসূচী তে নেতৃত্ব দেন কৃষক সভার নেতা তথা প্রাক্তন মন্ত্রী চক্রধর মেইকাপ, এরিয়া কমিটির সম্পাদক হরপ্রসাদ ত্রিপাঠী, ভবানী বেরা, প্রণব পণ্ডা, জয়দেব পণ্ডা, তাপস অধিকারী, হিমাদ্রী মাইতি,তেহেরান হোসেন,প্রনব করন,ভবানী পণ্ডা,মানিক জানা,কৃষ্ণেন্দু বারিক,অাবদুল রহিম বেগ প্রমুখ নেতৃবৃন্দ।
কাঁথি-৩ ব্লকের কর্মসূচী তে নেতৃত্ব দেন সিপিঅাইএম এরিয়া কমিটি র সম্পাদক কালীপদ শীট, হিমাংশু পণ্ডা, প্রতাপ দাস, রাজনারায়ন দাস,খাজা অাবুল অালি, স্বপন খাঁড়া, প্রমুখ নেতৃবৃন্দ।



