রামনগরে বিজেপির যোগদান মেলা
বিজেপির শক্তি বৃদ্ধি নিয়ে একদিকে চিন্তিত রাজ্যের শাসকদল। নন্দীগ্রামে ১ ও ২ নং ব্লকের ১৭ টি পঞ্চায়েতের নেতৃত্বে বিজেপিতে যোগ দিয়েছিল বেশকিছু মানুষ।
শনিবার ফের রামনগর বিধানসভা কেন্দ্রে বিজেপির যোগদান মেলায় বিজেপির অনুগামী হয়ে হাজার হাজার মানুষ অন্যান্য দল ছেড়ে বিজোপিতে যোগ দেয়। যোগদান মেলায় উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়,
কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পঃবঃ রাজ্য পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয়, সাংসদ ও রাজ্যের সাধারণ সম্পাদক লকেট চ্যাটার্জী, এম এল এ ও রাজ্য বিজেপি সম্পাদক সব্যসাচী দত্ত কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি অনুপ চক্রবর্তী সহ একাধিক নেতৃত্ব। বহু মানুষের সমাগমে যোগদানের মাধ্যমে তৃণমূল নেতৃত্বের অধিকারী গড়ে বিজেপির শক্তি বৃদ্ধি ।
একদিকে শুভেন্দু অধিকারী দল বিচ্ছিন্ন হয়ে পড়ায় চাপে তৃণমূল,তারওপর পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে বিজেপিতে যোগ দেওয়ার হিড়িক জোর কদমে চলছে সে কারনে এদিন কাঁথির রামনগরে বিজেপির একাধিক নেতৃত্বের উপস্থিতিতে কয়েক হাজার মানুষ বিজেপিতে যোগদান করে।



