আপনিও সাংবাদিক

মাওবাদীদের আত্মসমর্পণের সময় বেশ মোটা অঙ্কের তহবিল শুভেন্দু অধিকারীর হাতে

প্রদীপ কুমার মাইতি

 

আপনিও সাংবাদিক পেজটি পাঠকের নিজস্ব মতামতের জন্য তৈরি। এই পেজে পাঠকদের লেখা ও মতামতের জন্য সম্পাদকমন্ডলী দায়ী নয়

আলোচনার পাশাপাশি ভিন্ন পথও খোলা রাখছে রাজ্যের শাসক দল। শুরু হতে চলেছে জননেতার বিরুদ্ধে বেশ কিছু বিষয় নিয়ে সিআইডি তদন্ত। রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই জঙ্গলমহলে দলের সংগঠন দেখতেন শুভেন্দু অধিকারী।

সেই সূত্রে মাওবাদীদের সঙ্গে শান্তিপ্রক্রিয়া নিয়ে আলোচনা ও তাঁদের সমাজের মূলস্রোতে ফেরানোর আলোচনা শুভেন্দু নিজেই করতেন। সম্প্রতি ছত্রধর মাহাতো ও সুচিত্রা মাহাতোর মাধ্যমে তৃণমূল শীর্ষ নেতৃত্ব জানতে পেরেছে মাওবাদীদের আত্মসমর্পণের সময় বেশ মোটা অঙ্কের তহবিল শুভেন্দু অধিকারীর হাতে এসেছিল। যার পরিমাণ প্রায় ১৫ কোটি টাকা।

সেই টাকা কোথায় গেল বা কোন ঘটনার ক্ষেত্রে তা ব্যায় করা হয়েছে বা এই ঘটনা আদৌ সত্য কিনা তা নিয়ে এবার তদন্তে নামছে সিআইডি। এর জন্য ছত্রধর মাহাতো, সুচিত্রা মাহাতোর সঙ্গে সিআইডি আধিকারিকেরা কথা বলার পাশাপাশি যে সব মাওবাদী রাজ্য সরকারের ডাকে সাড়া দিয়ে অস্ত্র সহ আত্মসমর্পণ করেছে তাঁদের সঙ্গেও কথা বলা শুরু করতে চলেছেন।

একই সঙ্গে শুভেন্দু জমানার সেচ ও পরিবহণ দফতরের একাধিক বিতর্কিত ও মোটা অঙ্কের ফাইল নিয়েও নাড়াঘাটা শুরু করেছে সিআইডি। রাজ্যের ফেরি ঘাট সংস্কারে বিশ্ব ব্যাঙ্কের ৩ হাজার কোটি টাকার টেন্ডার পেপার নিয়ে এখন মাথায় ভাঁজ পড়েছে পরিবহণের শীর্ষ কর্তাদের। কারন এখানেই বড়সড় গরমিল খুঁজে পেয়েছেন সিআইডি আধিকারিকেরা।

এর পাশাপাশি জানা গিয়েছে, শহরের এক অতিথিশালায় কলকাতা পুলিশের প্রাক্তন কর্তা রাজীব কুমারের সঙ্গে বৈঠক করেছেন, সিআইডি ও কলকাতা পুলিশের কিছু অফিসার। সেই বৈঠকের নেপথ্যেও রয়েছেন শুভেন্দু অধিকারীর সম্পর্কিত বিষয়। মনে করা হচ্ছে শুভেন্দুর বিরুদ্ধে বড়সড় কোনও পদক্ষেপ করা হতে পারে সিআইডির তরফে। উড়িয়ে দেওয়া যাচ্ছে না গ্রেফতারির আশঙ্কাও।

Related Articles

Back to top button