আপনিও সাংবাদিক

দিলীপ ঘোষের সভার আগেই হরিপুরে তৃণমূলের দলীয় কার্যালয়ে বোমাবাজি ভাঙচুর

 

 

বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘষের দলীয় কর্মী সভার কয়েকঘণ্টা আগে পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার অন্তর্গত হরিপুরে তৃণমূলের দলীয় কার্যালয়ে বোমা মারার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। তৃণমূলের অভিযোগ বিজেপি দুষ্কৃতীরা রাতের অন্ধকারে তৃণমূলের দলীয় কার্যালয়ে বোমাবাজি করে ভাঙচুর চালায়।

ঘটনাস্থলে উত্তেজনা থাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী। আর কিছুক্ষণ পরেই ওই এলাকাতেই রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষের একটি দলীয় কর্মী সভা রয়েছে।এদিকে বিজেপির অভিযোগ ওই সভাকে বানচাল করার জন্য তৃণমূলের লোকেরা মিথ্যে অভিযোগ করছে তারা নিজেরাই এ কাজ করে বিজেপির উপর দোষ চাপানোর চেষ্টা করছে।

Related Articles

Back to top button