আপনিও সাংবাদিক

বঙ্গধ্বনি মঞ্চে হলদিয়া পৌরসভার চেয়ারম্যান কে চোর সম্মোধন

 

হলদিয়া—হলদিয়ায় বঙ্গধ্বনি মঞ্চে হলদিয়া পৌরসভার চেয়ারম্যান শ্যামল আদক বক্তব্য রাখতে গিয়ে কর্মীদের বাধার মুখে পড়ে ।মঞ্চের সামনে থাকা কর্মীরা তাকে চোর চোর বলে সম্বোধন করে ।মঞ্চের সামনে কর্মীদের বিক্ষোভে তার বক্তব্য পেশ করা সম্ভব হয়নি ।মঞ্চে থাকা হলদিয়া তৃণমূল কংগ্রেসের সভাপতি সুধাংশু মন্ডল এবং অন্যান্য বিশিষ্টরা মঞ্চের সামনে কর্মীদের থামানোর চেষ্টা করলেও সম্ভব হয়নি ।শেষমেষ চেয়ারম্যান শ্যামল আদক বক্তব্য বন্ধ করতে বাধ্য হয় ।

-সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়ে হলদিয়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সুধাংশু মন্ডল এ কথা স্বীকার করে নেন । জনসাধারনের সাথে সাধারণ মানুষের জনসংযোগ বাড়াতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নতুন কর্মসূচি নেওয়া হয়েছে বঙ্গধ্বনি। হলদিয়া সুতাহাটা সুবর্ণজয়ন্তী ভবন থেকে মঞ্জুশ্রী মোর প্রায় 6 কিলোমিটার মিছিল করল হলদিয়া তৃণমূল কংগ্রেস ।এই কর্মসূচির মাধ্যমে সংগঠনের কর্মীরা বিগত দিনগুলিতে মুখ্যমন্ত্রীর উন্নয়নের খসরা নিয়ে উপস্থিত হবেন সাধারণ মানুষের দরবারে।

Related Articles

Back to top button