মানুষের জন্য নিজেকে উৎসর্গ করেছেন শুভেন্দু অধিকারী
হলদিয়া, পূর্ব মেদিনীপুর : মানুষের জন্য নিজেকে উৎসর্গ করেছেন শুভেন্দু অধিকারী।
তাই নিজের জন্মদিনটিকে সেভাবে কোনওদিনই সেলিব্রেশানে আগ্রহ দেখাননি তিনি। পরিবর্তে এই দিনটিকে তিনি পালন করেন সতীশ সামন্তের জন্মদিন হিসেবেই।
১৯৭০ সালের আজকের দিনে কাঁথির অধিকারী পরিবারে জন্মগ্রহন করেন শুভেন্দু। সেই হিসেবে আজ শুভেন্দুর ৫০ পেরিয়ে ৫১এ পা দিচ্ছেন। অন্যদিকে আজ সতীশ সামন্তর ১২১ তম জন্মদিনটি। আজ হলদিয়ার হেলিপ্যাড ময়দানে শতাধিক দুস্থ মানুষদের বস্ত্রদান, বেশ কয়েকজন প্রতিবন্ধীর হাতে ট্রাই সাইকেল তুলে দেবেন তিনি।
অধিকারী পরিবারের মেজ ছেলেটি দীর্ঘদিন ধরেই মনেপ্রাণে জনগনের জন্যই নিজেকে উৎসর্গ করেছেন। নন্দীগ্রামের বিজয়া সম্মীলনীর মঞ্চে তিনি জানিয়েছিলেন, তাঁর বিয়ে না করার পেছনে আসল কারন এটাই। গোটা জীবনে অকৃতদার থাকতে চান তিনি। রাজনীতির মঞ্চে কোনও কিছুই যেন তাঁর পিছুটান না হয়ে দাঁড়ায় তাই এমন সিদ্ধাম্ত।



