যুবকদের দক্ষ করে তুলতে সিএসএসপিএল ঝাড়খণ্ডের চারটি বিশ্ববিদ্যালয়ের সাথে চুক্তি করল
চিত্রদীপ ভট্টাচার্য :শিক্ষিত হওয়া পরেও যুব সমাজ চাকরি থেকে বঞ্চিত হওয়ার পেছনে একটি কারণ হল দক্ষতা। এজন্য সিএসএসপিএল টেকনোলজিস অ্যান্ড সার্ভিসেস প্রাইভেট লিমিটেড যুবকদের তাদের নতুন প্রযুক্তি দিয়ে দক্ষ করে তোলার জন্য অগ্রণী ভূমিকা নিয়েছে।
এ জন্য ইস্পাতনগরী সহ রাজ্যের অনেক নামী শিক্ষাপ্রতিষ্ঠানের সাথে চুক্তি স্বাক্ষরিত করেছে সংস্থা। এ জন্য, ইনস্টিটিউটের সহ-প্রতিষ্ঠাতা ও সিইও মনোজ কুমার জানিয়েছেন, তিনি শহরের জেভিয়ার গ্রুপের এক্সআইটিই (গামহারিয়া) এবং নেতাজি সুভাষ বিশ্ববিদ্যালয় (পোখারি) সাথে চুক্তি সাক্ষর হয়েছে। শুধু এটিই নয়, রাজ্যের আরকেডিএফ বিশ্ববিদ্যালয় (রাঁচি) এবং রাধা গোবিন্দ বিশ্ববিদ্যালয় (রামগড়) এর সাথে চুক্তি হয়েছে, এবং বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সাথে চুক্তির জন্য আলোচনা চলছে।
তিনি বলেন তাঁর সংস্থা বেঙ্গালুরুর, তবে বর্তমানে পশ্চিমবঙ্গ, কর্ণাটক, বিহার ও উড়িষ্যা সহ ঝাড়খন্ডে কাজ করছেন। প্রত্যেক জায়গা থেকে তিনি শিক্ষার্থীদের কাছ থেকে ভাল সাড়া পাচ্ছেন। শিক্ষাপ্রতিষ্ঠানের সাথে চুক্তিতে তারা তিন বছরে শিক্ষার্থীদের মোট ১৫০০ ঘন্টা কোর্স সরবরাহ করবে। সংবাদিক সম্মেলনে ঝাড়খণ্ডের আঞ্চলিক প্রধান অভিষেক রাজ, রণজয়, ওমেশ কুমার সিনহা, প্রসাদ, বিবেক, গৌরব প্রমুখ উপস্থিত ছিলেন।


