জাতীয়

জামশেদপুরে দুঃস্থদের কম্বল উপহার দিল “বঙ্গবন্ধু”

জামশেদপুরে দুঃস্থদের কম্বল উপহার দিল “বঙ্গবন্ধু”

জামশেদপুর। ইস্পাতনগরী জামশেদপুরের সামাজিক সংগঠন বঙ্গবন্ধু’র পক্ষ থেকে আজ পৌষের কনকনে শীতের প্রকোপ থেকে সুকৌশলে জীবন- যাপনের জন্য পরশুডিহর বিভিন্ন স্থানে দুঃস্থদের ” কম্বল ” উপহার দেওয়া হয়। বঙ্গবন্ধু’র মাণিক মল্লিক জানালেন দুঃস্থদের মধ্যে আগামীদিনে প্রায় এক হাজার কম্বল উপহার দেওয়া হবে। অনুষ্ঠানে মাণিক মল্লিক, অপর্ণা গুহ, আলোক দে, চঞ্চল বশাখ, রাজু দাস, সুমিত স্বর্ণকার, কণিকা দেবগন উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button