আপনিও সাংবাদিক

তৃণমূল কংগ্রেসের বিশাল কর্মীসভা

পূর্ব মেদিনীপুর জেলার খেজুরী-২ ব্লকের জনকা অঞ্চল তৃণমূল কংগ্রেসের বিশাল কর্মীসভায় অংশগ্রহণের মধ্য দিয়ে প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন তৃণমূল কংগ্রেসের রাজনীতির নতুন ইনিংস শুরু করলেন।

বিজেপি জনকা অঞ্চলের কয়েকটি জায়গায় বিচ্ছিন্নভাবে গোলমাল পাকানোর চেষ্টা করছে।অাজকের তৃণমূল কংগ্রেসের জনকা অঞ্চলের নতুন সর্বসম্মতভাবে সভাপতি হিসেবে সমর শঙ্কর মন্ডলের নাম ঘোষণা করেন খেজুরী-২ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দেবাশীষ দাস।

সম্মেলনে বক্তব্য রাখেন জেলা তৃণমূল কংগ্রেস নেতা মামুদ হোসেন, জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ ডাঃ পার্থপ্রতিম দাস,ব্লক সভাপতি দেবাশীষ দাস, লুৎফর রহমান, রামকৃষ্ণ দাস,শ্যামল মিশ্র প্রমুখ নেতৃবৃন্দ। জেলা তৃণমূল কংগ্রেস নেতা মামুদ হোসেন বলেন বিভেদকামী ও অর্থনৈতিক দেউলিয়াপণার বিজেপির রাজনীতির বিরুদ্ধে খেজুরীর সংগ্রামী মানুষকে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে।

দলের মধ্যে বেইমান ও গদ্দারদের চিহ্নিত করে অন্তর্ঘাত রুখতে দৃঢ়প্রতিজ্ঞা গ্রহণ করতে হবে। জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃতীয় মা-মাটি- মানুষের সরকারের প্রতিষ্ঠা করে হিংসা, দ্বেষ ও মেরুকরণের রাজনীতির বিরুদ্ধে সর্বাত্মক সংগ্রাম চালিয়ে যেতে হবে। ক্ষমতালোভী ও চক্রান্তকারীদের পর্যদুস্ত করতে অাগামী ২৩ শে ডিসেম্বর, বুধবারের মহামিছিল ও জনসভা কে জনসুনামীতে পরিণত করার অাহ্বান জানান তৃণমূল কংগ্রেস নেতা মামুদ হোসেন।

Related Articles

Back to top button