জাতীয়

বীমা কর্মচারী সংঘের ৪৭তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত , তৃতীয়বার সভাপতি হলেন পূরবী ঘোষ

বীমা কর্মচারী সংঘের ৪৭তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত , তৃতীয়বার সভাপতি হলেন পূরবী ঘোষ

জামশেদপুর। বীমা কর্মচারী সংঘ জামশেদপুর মন্ডলের দুই দিবসীয় ৪৭তম বার্ষিক সম্মেলন রবিবার অনলাইনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে ই.সি.জেড.আই.ই.এ’র সভাপতি প্রদীপ মুখার্জী ও বিশিষ্ট অতিথি হিসেবে ই.সি.জেড.আই.ই.এ’র সংযুক্ত সচিব কমরেড ত্রিনাথ দোরা যুক্ত হন।

প্রদীপ মুখার্জী বলেন সরকার বর্তমান মহামারীটির বিপর্যয়কে নিজের জন্য একটি সুযোগ হিসাবে বিবেচনা করে পুঁজিপতিদের স্বার্থে একটি আইন তৈরি করছে। আইন প্রণয়নের প্রক্রিয়ায় গণতান্ত্রিক ও সাংবিধানিক মূল্যবোধ অবহেলা করা হচ্ছে।নতুন কৃষক বিল ও শ্রমিক কোড বিল নিয়ে বিশদ আলোচনা করে তিনি এটিকে কৃষক ও শ্রমিকদের স্বার্থবিরোধী বলে আখ্যা দেন। তিনি এলআইসির আইপিওর বিষয়টি বিস্তারিত আলোচনা করেন এবং এটিকে জাতীয় স্বার্থ ও জনস্বার্থের পরিপন্থী বলেন।

এই সম্মেলনে কমঃ সেত কুমার এক্কা, প্রসূন সেনগুপ্ত, আশীষ দাস, সুদীপ সিনহা, অপূর্ব দত্ত, কে কে শুক্লা, অরুন পাল সহ প্রায় ২০ জন সদস্যরা বক্তব্য রাখেন। সঙ্ঘের সাধারণ সম্পাদক অমিত মাইতি বর্ষ ২০১৯-২০র বার্ষিক প্রিতিবেদন প্রস্তুত করে ও কোষাধ্যক্ষ সুকান্ত শর্মা হিসেবে-নিকেশ প্রস্তুত করেন। অনুষ্ঠানে আগামী কার্যকালের জন্যে পুনরায় সভাপতি হিসেবে পূরবী ঘোষ, সাধারণ সম্পাদক অমিত মাইতি এবং কোষাধ্যক্ষ সুকান্ত শর্মাকে মনোনীত করা হয়। অনুষ্টানে বিভিন্ন ট্রেড উনিয়ান, রেল উনিয়ান, বিএসএনএল উনিয়ান, ব্যাঙ্ক উনিয়ানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button