স্বাস্থ্য ও শিক্ষা

নর্থ বেঙ্গল সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে বিনামূল্যে হোমিও চিকিৎসা করা হলো

নর্থ বেঙ্গল সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে বিনামূল্যে হোমিও চিকিৎসা করা হলো

 

হরেকৃষ্ণ মন্ডল,আলিপুরদুয়ার :আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের অন্তর্গত খগেনহাট তরুণ সংঘ ক্লাবের উদ্যোগে নর্থ বেঙ্গল সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে হোমিওপ্যাথিক বিনামূল্যে চিকিৎসা শিবির করা হয়। এদিনের ওই চিকিৎসা শিবিরে ধনিরামপুর ১ নম্বর ও ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার সাধারন মানুষ প্রায় ২০০ জন হোমিও চিকিৎসা পরিষেবা গ্রহণ করেন বলে ওই সংস্থার পক্ষ থেকে জানা যায়।

এদিনের ওই চিকিৎসা শিবিরে দেখা যায় প্রশাসনিক আইন শৃঙ্খলা মেনে রোগীদের মুখে মাক্স ও সামাজিক দূরত্ব বজায় রেখেই তারা চিকিৎসা করাতে এসেছিল ! তবে ওই রোগীদের লম্বা লাইনে দাঁড়িয়ে তারা শান্তিপূর্ণভাবে চিকিৎসা শিবির হোমিও ওষুধ পত্র গ্রহণ করেন। তবে আরও লক্ষ করা গেছে ওই ক্লাবের সকল সদস্যগণ সর্বতোভাবে সহযোগিতা করেন, তাদের ওই সহযোগিতা দেখে ওই এলাকা বাসির ওই ক্লাব কর্তৃপক্ষকে সাধুবাদ জানান।এদিনে তাদের ওই স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল সোশাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সহ-সভাপতি রঞ্জিত সূত্রধর ,সদস্য গোবিন্দ সরকার , সম্পদ কার্জী , নকুল বিশ্বাস ও সম্পাদক নারায়ন চন্দ্র বিশ্বাস ।

তাদের ওই স্বাস্থ্য শিবির শুরু হয় সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৫ টা পর্যন্ত, তবে বলা যেতে পারে এদিন তাদের স্বাস্থ্য শিবিরে যে রোগী এসেছিল তাদের চিকিৎসা সমাপ্ত করতে গোধূলি নেমে এসেছিল ওই গোধূলির মধ্যেও চিকিৎসা করায় খুশি হয়ে ,,শুধু ওই এলাকাবাসীই নয় বহিরাগতরাও নর্থ বেঙ্গল সোশাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন সংস্থাতে সাধুবাদ জানান। এদিনে তাদের ওই চিকিৎসা শিবিরে এলাকাবাসী ছাড়াও বহিরাগতরাও চিকিৎসা করার জন্য লম্বা লাইন সামাজিক দূরত্ব বজায় রেখে দেখা যায়।এছাড়াও এলাকাবাসী ও বহিরাগত লোকে-লোকারণ্য ছিল চোখে পড়ার মতো ।

ওই এলাকাবাসী পিংকি দাশ জানান তাদের এলাকায় স্বাস্থ্য পরীক্ষা করাতে অর্থাৎ কোন রোগ হলে তাদের দূরে গিয়ে চিকিৎসা করতে হয় এবং গরিব দুঃখীর অর্থে অভাবে বাইরে যেতে পারে না এদিনের এই স্বাস্থ্য শিবির নেতারা ভীষণ আনন্দিত।তাদের এই স্বাস্থ্য শিবির উপস্থিত ছিলেন,, রাজনৈতিক দলের নেতৃত্ব বর্গ ও সমাজসেবীরাও তারা এসেও ছাত্রশিবিরে সহযোগিতার হাত বাড়িয়ে দেন।
এখানে এসে জানা যায় ওই এলাকার দুজন গুরুতর অসুস্থ দুই রোগীর বাড়িতে গিয়ে ওই চিকিৎসক চিকিৎসা পরে ও সু পরামর্শ দেন ! এলাকাবাসীরা এদিনের স্বাস্থ্য শিবিরে ওষুধ পেয়ে অত্যন্ত খুশি এবং আবারো আবেদন করেন পুনরায় যাতে সেখানে স্বাস্থ্য শিবির করা হয় ।

এলাকাবাসীরা জানান ওই এলাকায় একটি স্টেট হোমিওপ্যাথিক ডিসপেনসারী ছিল সেটিও বন্ধ হয়ে যাওয়ায় ওই এলাকার মানুষ চিকিৎসার জন্য খুবই দুর্ভোগে সম্মুখীন হতে হয়।
বেঙ্গল সোশ্যাল ওয়েলফেয়ারের সংস্থাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় নর্থ বেঙ্গল সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে স্টেট হোমিওপ্যাথিক ডিসপেন্সারি চালু করার উদ্যোগ নিয়ে রাজ্য সরকারের দপ্তরে আবেদন করেছেন যাতে সরকারি অনুমতি দেওয়া হয় নর্থ বেঙ্গল সোশল অর্গানিজেশন ওই সংস্থাকে।

তবে বলা যেতে পারে,, নর্থ বেঙ্গল সোশাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন ফালাকাটা ব্লকের সমস্ত অঞ্চল এলাকায় এবং মাথাভাঙ্গা ২ নম্বর ব্লকের কিয়দংশে ২০১৩ সাল থেকে নিরন্তর বিভিন্ন ক্লাব ,,প্রাইমারি স্কুলে অঙ্গনওয়াড়ি সেন্টার, এমনকি মানুষের উঠোনে গিয়েও ওই সংস্থা বিনামূল্যে হোমিওপ্যাথি চিকিৎসা শিবির চালিয়ে যাচ্ছে ।অদ্যাবধি প্রায় ৩০ হাজার মানুষ তাদের চিকিৎসা গ্রহণ করে উপকৃত হয়েছেন ‌ এমনটাই বিভিন্ন সূত্রে জানা গেয়েছে ।

সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন! এমনকি কোভিড -19 এ তাদের চিকিৎসাও বাদ রাখেনি তখনও চালিয়ে গেছেন । এছাড়াও দেখা গেছে যে অর্গানাইজেশন এর পক্ষ থেকে দূর-দূরান্তের দুস্থ রোগীদের বাড়িতে দিবারাত্রি ওষুধ পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করেছে।ওষুধ-পত্র ছাড়াও অতি দরিদ্র মানুষের অন্যান্য পরিষেবা যেমন খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছে ও সংস্থার পক্ষ থেকে। তাদের কাজে খুশি হয়ে গত ৩৯ নভেম্বর পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকর দার্জিলিংয়ের রাজভবনে অর্গানাইজেশনের প্রতিনিধিদের ডেকে পাঠান ।

সেখানে অর্গানাইজেশনের পক্ষ থেকে সম্পাদক নারায়ন চন্দ্র বিশ্বাস ও সহ-সভাপতি রঞ্জিত সূত্রধর রাজ্যপালের সঙ্গে উত্তরবঙ্গের শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান , আবাসনের ব্যবস্থা করার জন্য গঠনমূলক আলোচনা করেন।অতিসত্বর কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী প্রহ্লাদ সিংহ প্যাটেলের আমন্ত্রণে আলিপুরদুয়ার জৈন ভবনে সহ-সভাপতি রঞ্জিত সূত্রধর ও সংস্থার সম্পাদক নারায়ন চন্দ্র বিশ্বাস উপস্থিত হয়ে অর্থ বহুল আলোচনা করেন। নর্থ বেঙ্গল সোশ্যাল ওয়েলফেয়ারের দাবি দাওয়া গুরুত্বসহকারে দেখবেন বলে মন্ত্রী আশ্বাস দিয়েছেন এমনটাই জানা যাচ্ছে।

Related Articles

Back to top button