স্বাস্থ্য ও শিক্ষা

তেজস্বিনী’র নেত্র চিকিৎসা শিবিরের অনুষ্ঠিত

তেজস্বিনী’র নেত্র চিকিৎসা শিবিরের অনুষ্ঠিত

জামশেদপুরের সামাজিক সংগঠন তেজস্বিনী সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের তত্ত্ববধানে শনিবার পরশুডিহ’র প্রাণকেন্দ্র দয়াময়ী কালী মন্দির চত্বরে নিঃশুল্ক নেত্র চিকিৎসা শিবির আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি শ্রীমতি পলি দে জানালেন নেত্র চিকিৎসা শিবিরে ১০২ জন লোকের চোখ পরীক্ষা করে দেখা হয়।

যাদের মধ্যে ২০ জনের চোখে ছানি পাওয়া গেছে. এই ২০ জন লোকের নিঃশুল্কে ছানির অপারেশন স্থানীয় ব্রহ্মানন্দ হাসপাতালের পূর্ণিমার নেত্রালয়ের সহযোগিতায় ছানি অপারেশন করা হবে। নেত্র চিকিৎসা শিবিরে জুগসালাই বিধানসভার বিধায়ক মঙ্গল কালিন্দি,

ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ব্লক সমিতির কোষাধ্যক্ষ মনোজ নাহা, সিংভূম কেন্দ্রীয় বরিষ্ঠ নাগরিক সমিতির সভাপতি শিবপুজন সিং, রাম দাস চৌধুরী, চন্দ্রভুষণ চৌরাসিয়া, দয়াময়ী কালী মন্দিরের সভাপতি অরূপ ঘোষ, তেজস্বিনী’র সুমনা চৌধুরি, মহাদেব নাথ, প্রীতি নন্দি, রিতা দাস, অপূর্ব সুমিত পাল, উৎপল দাস সহ অন্যান্যরা সহযোগিতা করেন।

Related Articles

Back to top button