আত্মীয় বাড়িতে বেড়াতে এসে জলে ডুবে মৃত্যু কলকাতার যুবকের
আত্মীয় বাড়িতে বেড়াতে এসে জলে ডুবে মৃত্যু কলকাতার যুবকের
পুকুরে নামতে গিয়ে তলিয়ে গেল স্বপন সাহা (৩১)নামে এক যুবক। কলকাতার দমদমের পাইকপাড়ার বাসিন্দা মৃত স্বপন সাহা। পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে বছর শেষে বেঁউদিয়া গ্রামে বোনের বাড়িতে ছুটি কাটাতে এসে পুকুরে ডুবে মৃত্যু হল দাদার। এই ঘটনায় আত্মীয়স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। মৃত যুবকের মা খবর পেয়ে বার বার জ্ঞান হারিয়ে ফেললে, স্থানীয় চিকিৎসককে ডেকে প্রাথমিক চিকিৎসা করা হয়।
জানা যায় কলকাতার বাসিন্দা ওই যুবক মা কে সঙ্গে নিয়ে কয়েকদিন আগে জ্যাঠতুতো বোনের বাড়িতে বেড়াতে আসে। শনিবার বাড়ি ফেরার কথা ছিল তাঁদের, কিন্তু আকস্মিক এমন দুর্ঘটনায় শোকের ছায়া নেমে আসে এলাকায়। মৃত স্বপন সাহা কলকাতার একটি বেসরকারী কোম্পানিতে কাজ করত । ডিসেম্বরে ছুটি কাটাতে ভগবানপুরের বেঁউদিয়ায় চন্দন চারন নামে এক ব্যক্তির আত্মীয় বাড়িতে বেড়াতে এসেছিল মা এর সাথে।
গত মঙ্গলবার এসেছিল বোনের বাড়িতে শনিবার সকলের বাড়ি ফিরে যাওয়ার কথা। জানা যায় সকলের অজ্ঞাতবশতে দুপুরে পুকুরে স্নান করতে নেমে পা পিছলে জলে তলিয়ে যায় সাঁতার না জানা ওই যুবক। আত্মীয় বাড়ির লোকজন এবং পাড়াপ্রতিবেশিরা অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে উদ্ধার করে ভগবানপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ভগবানপুর থানার পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।



