জাতীয়

প্রধানমন্ত্রীর “মন কি বাত” এর বিরোধে ইস্পাতনগরীতে কংগ্রেসের বিক্ষোভ পদযাত্রা

প্রধানমন্ত্রীর “মন কি বাত” এর বিরোধে ইস্পাতনগরীতে কংগ্রেসের বিক্ষোভ পদযাত্রা

জামশেদপুর। কংগ্রেস ওবিসি মোর্চার কোলহান প্রমুখ ধর্মেন্দ্র সোনকার এর নেতৃত্বে রবিবার প্রধানমন্ত্রীর “মন কি বাত” এর বিরোধে বিক্ষোভ প্রদর্শন করা হয়। কংগ্রেসের পক্ষ থেকে একটি পদযাত্রা করে প্রধানমন্ত্রীর কুশপুতুল দাহ করা হয়। পদযাত্রায় কেন্দ্র সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হয়। পদযাত্রায় বিষ্টুপুর জি টাউন মাঠ থেকে পোস্টাল পার্ক গিয়ে শেষ হয়।

ধর্মেন্দ্র সোনকার বলেন একদিকে অনেক কৃষক এই ঠান্ডায় নিঃশ্বাস ত্যাগ করছে এবং অন্য দিকে বর্তমান কেন্দ্রীয় সরকার “মন কি বাত” এর অনুষ্ঠান করছেন. কেন্দ্রীয় সরকারকে এই কালো আইন ফেরত নিতে হবে। পদযাত্রায় ধর্মেন্দ্র সোনকার, সুরেন্দ্র শর্মা, প্রকাশ বড়ুয়া, সনু রজক, পোলো সহ একাধিক কংগ্রেসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button