সম্পূর্ণ মানবতা কল্যাণ সংঘের রক্তদান শিবিরে ১৩৪ ইউনিট রক্ত সংগ্রহ
সম্পূর্ণ মানবতা কল্যাণ সংঘের রক্তদান শিবিরে ১৩৪ ইউনিট রক্ত সংগ্রহ
জামশেদপুর। সামাজিক সংগঠন সম্পূর্ণ মানবতা কল্যাণ সংঘের সভাপতি ডাক্তার সঞ্জয় গিরি নেতৃত্বে রবিবার ইস্পাত নগরী জামশেদপুরের সি পি কবীর ক্লাবে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। ডা. সঞ্জয় গিরি জানান জানান শিবিরে ১৩৪ ইউনিট রক্ত সংগ্রহ করা হয়েছে. এই রক্ত জামশেদপুরের এমজিএম মেডিকেল কলেজ হাপাতালের ব্লাড ব্যাংকে দেওয়া হবে। এমডিএম মেডিকেল কলেজ হাসপাতালে রক্ত দেওয়ায় দুঃস্থ লোকেরা নি: শূল্কে রক্ত পাবেন।
শিবিরে জুগসালাই বিধানসভার বিধায়ক মঙ্গলকান্দি ঝাড়খণ্ড মুক্তি মোর্চা অল্পসংখ্যক মোর্চার প্রদেশ সভাপতি হেদায়েত উল্লাহ খান, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজু গিরি, প্রাক্তন বিজেপি জেলা সভাপতি দিনেশ কুমার, এমজিএম এর স্বাস্থ্য প্রতিনিধি রাজেশ বাহাদুর, কংগ্রেস জেলা সভাপতি বিজয় খান, সুরেন্দ্র শর্মা, কাজল মজুমদার, সুমিত মজুমদার, শুভ মজুমদার, আশক সাহু, শিল্পী চক্রবর্তী, ডাক্তার প্রকাশ রায়, সহ একাধিক লোক উপস্থিত ছিলেন


