জাতীয়
ক্যান্সার আক্রান্ত সন্তানের চিকিত্সার জন্যে এগিয়ে এলো মিলনী
ক্যান্সার আক্রান্ত সন্তানের চিকিত্সার জন্যে এগিয়ে এলো মিলনী
জামশেদপুর। ইস্পাত নগরী জামশেদপুরের শতাব্দী প্রাচীন ক্লাব মিলনীর পক্ষ থেকে মঙ্গলবার দুঃস্থ পরিবারের ক্যান্সার আক্রন্ত সন্তানের জন্যে সাহায্যের হাত বাড়িয়ে দিল। ক্লাবের সাধারণ সম্পাদক দীপঙ্কর দত্ত (রাজু) জানালেন মিলনী ক্লাবের সামনে এক ফুচকা বিক্রেতা সঞ্জয় সিং এর সন্তানের ক্যান্সার ধরা পড়ে।
ভেলোরে চিকিত্সা করতে গিয়ে তাঁদের সর্বস্য জমা টাকা শেষ যায়। ক্লাব কতৃপক্ষকে সাহায্যের কথা জানায়। ক্লাবের পক্ষ থেকে সঞ্জয় সিং এর সন্তানের চিকিত্সার জন্যে ৪৩ হাজার টাকার চেক তার হাতে তুলে দেন কৃষ্ণেন্দু চ্যাটার্জী, গৌতম গুহ ও দীপঙ্কর দত্ত।


