স্বাস্থ্য ও শিক্ষা
তেজস্বিনী’র নেত্র চিকিৎসা শিবির অনুষ্ঠিত
তেজস্বিনী’র নেত্র চিকিৎসা শিবির অনুষ্ঠিত
জামশেদপুর। জামশেদপুরের সামাজিক সংগঠন তেজস্বিনী সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের তত্ত্ববধানে মঙ্গলবার পরশুডিহ’র লোকো কলোনী বিরসা টোলায় নিঃশুল্ক নেত্র চিকিৎসা শিবির আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি শ্রীমতি পলি দে জানালেন নেত্র চিকিৎসা শিবিরে ৫৪ জন লোকের চোখ পরীক্ষা করে দেখা হয়। যাদের মধ্যে ৭ জনের চোখে ছানি পাওয়া গেছে. এই ৭ জন লোকের নিঃশুল্কে ছানির অপারেশন স্থানীয় ব্রহ্মানন্দ হাসপাতালের পূর্ণিমার নেত্রালয়ের সহযোগিতায় ছানি অপারেশন করা হবে।
সিংভূম কেন্দ্রীয় বরিষ্ঠ নাগরিক সমিতির সভাপতি শিবপুজন সিং,পঞ্চায়েত সমিতি সদস্য সন্তোষ মুন্ডা, জেলা পরিষদ উপ সভাপতি রাজকুমার সিং, তেজস্বিনী’র সুমনা চৌধুরি, মহুয়া দেবনাথ, প্রীতি নন্দি, রিতা দাস, সন্তোষ ওঝা, সৌভিক দে সহ অন্যান্যরা সহযোগিতা করেন।


