সিপিএমের মিছিলে বোমাবাজির অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে
সিপিএমের মিছিলে বোমাবাজির অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ।
বাঁকুড়াঃ এবার সিপিএমের মিছিলে বোমাবাজির অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় । ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার বিষ্ণুপুর থানার বেলশুলিয়া গ্রামে ।
জানা যায় , সিপিআইএমের কেন্দ্র সরকারের কৃষি আইনের বিরোধিতা মিছিলকে লক্ষ্য করে বোমা ছোড়া হয় । এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় । বোমার আঘাতে বেশ কয়েকজন সিপিএম কর্মী আহত হন বলে অভিযোগ করেন সিপিআইএম কর্মীরা ।
সিপিআইএম বিষ্ণুপুর থানা কমিটির সম্পাদক বিশ্বজিত ঘোষ বলেন , আমরা কেন্দ্রের কৃষি আইনের বিরোধিতায় মিছিল বেরিয়ে ছিলো সেই সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা মিছিলে বোমা মারে । এই ঘটনায় আমাদের আঠেরো কর্মী আহত হয়েছেন। তাদের মধ্যে সাত জন গুরুতর অবস্থায় বিষ্ণুপুর সুপার স্পেসালিটি হাসপাতালে চিকিৎসাধীন আছে।
তবে এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোন যোগসূত্র নেই বলেই দাবি করেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক তুষার কান্তি ভট্টাচার্য বলেন , ওরা সম্পূর্ণ মিথ্যা কথা বলছে, ওরা নিজেদের মধ্যে ঝগড়া ঝাটি হয় এটা তারই প্রতিক্রিয়া বলে মনে হয়। এই ঘটনার সঙ্গে আমাদের কেউ জড়িত নয় ।



