পূর্ব মেদিনীপুর জেলার যুব সভাপতি হলেন সুপ্রকাশ গিরি।
পূর্ব মেদিনীপুর জেলায় অভিষেক সভা। দু’মাসের মধ্যে আবারো পূর্ব মেদিনীপুর জেলায় নতুন যুব সভাপতির গঠন করল পর্যন্ত।
রাজ্য যুব তৃণমূল কংগ্রেস। নভেম্বর মাসে তমলুকের সাংসদ অফিসে সাংবাদিক সম্মেলন করে পূর্ব মেদিনীপুর জেলার জেলা যুব সভাপতি ও জেলা কমিটি,ব্লকের সভাপতি ও সহসভাপতির নাম ঘোষণা করেছিলেন।
দু’মাসের মধ্যেই আবার নতুন জেলা যুব সভাপতি নাম ঘোষণা হওয়ার পর আজ পূর্ব মেদিনীপুর জেলার শিক্ষা ভবনে সাংবাদিক সম্মেলন করেন জেলা সভাপতি ও সহ-সভাপতি সহ বেশকিছু ব্লকের নাম ঘোষণা করেন সদ্য জেলা যুব সভাপতি সুপ্রকাশ গিরি। রাজ্য যুব সভাপতির ঘোষিত অনুযায়ী পূর্ব মেদিনীপুর জেলার যুব সভাপতি হলেন সুপ্রকাশ গিরি। যিনি রাজ্য যুব সহ-সভাপতি ছিলেন, সহ সভাপতি হলেন সেখ আজগার আলী, যিনি হলদিয়া ব্লক যুব সভাপতি ছিলেন।
পূর্ব মেদিনীপুর জেলার যুব সভাপতি ছিলেন পার্থ মাইতি, পার্থ বাবুকে রাজ্য যুব সহসভাপতির পদে নিযুক্ত করলেন। আজ জেলার যুব সভাপতি ও সহ-সভাপতি কে সংবর্ধনা জানান জেলার তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। নতুন জেলা যুব সভাপতি হওয়ার পর সাংবাদিকদের জানান যে কয়েকদিনের মধ্যেই প্রতিটা ব্লকের পূর্ণাঙ্গ সভাপতি ও সহ-সভাপতি গঠন করে আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসেবে কাজ শুরু করব।
এবং কয়েক দিনের মধ্যেই রাজ্য যুব সভাপতি তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পূর্ব মেদিনীপুরের জনসভার জন্য প্রস্তুতি নেওয়া হবে। এবার অধিকারী ও গিরি পরিবারের লড়াই দেখতে চলেছে পূর্ব মেদিনীপুর জেলা এমনই মনে করছেন রাজনৈতিক মহল। তবে রাজনৈতিক লড়াইয়ে শেষ হাসি কোন পরিবার হবে হাসবে তা অপেক্ষা করতে হবে আসন্ন বিধানসভা নির্বাচনের গণনার পর্যন্ত। আসা



