মহিলাদের কু কথা কুকথা বলে যাচ্ছেন তা বাংলার মহিলাদের কাছে বেশ লজ্জা
বিজেপির রাজ্য সভাপতি যেভাবে প্রতিনিয়ত একজন মহিলার উদ্দেশ্যে যে কথা বলা যায় না। সেইসব অকথা,কুকথা বলে যাচ্ছেন তা বাংলার মহিলাদের কাছে বেশ লজ্জা। ।
শ্যাম বিশ্বাস, উওর ২৪ পরগনা:আমি জ্যোতিপ্রিয় মল্লিক,আমি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি ২০২১ এ, এ বাংলায় আবারও তৃণমূল সরকার প্রতিষ্ঠিত হয়ে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর ১৪ ই মে বিজেপির রাজ্য সভাপতিকে প্রকাশ্যে এরাজ্যের মহিলাদের কাছে গিয়ে ক্ষমা চাওয়াবোই চাওয়াবো।
বিজেপির ছোট, বড়ো নেতারা সকলেই অশিক্ষিত,ক্লাস থ্রি,ফোর পাশ। ভাবতে লজ্জা লাগছে এ দেশের একজন নন ম্যাট্রিক পাশ দেশ চালাচ্ছে। এর আগে কারা দেশ চালিয়েছেন তাদের শিক্ষাগত যোগ্যতাটা একটু দেখুন। এইসব অশিক্ষিতের দল বাইরের থেকে লোক এনে আবার নাকি বাংলা চালাবে বলে স্বপ্ন দেখছে। আমি বিজেপির ওইসব নেতাদেরকে বলি ২০২১ এর স্বপ্ন বাদ দিয়ে ২০৫৬ সালের স্বপ্ন দেখুন এখন থেকে।
আমাদের দলের লোকেদের উপর যেভাবে বিজেপিরা প্রতিনিয়ত হামলা চালাচ্ছে। তাদের উদ্দেশ্যে আমি বলি,বিজেপি নেতারা এখনও সংযত হন। রাজনৈতিক ভাবে লড়াই করুন। এরপরেও যদি আমাদের কোন কর্মীর গায়ে হাত দেন তাহলে পাল্টা কিন্তু আমরাও দেবো। সেই কম্বল ধোলাইয়ের মতো।
নাম না করে দল ছেড়ে যারা অন্য দলের নাম লিখিয়েছে তাদের উদ্দেশ্যে বলেন আমাদের যেসব মিরজাফরেরা দলে থেকে সব সুবিধা ভোগ করে বিজেপিতে যাচ্ছেন তাদেরকে বলছি আপনাদেরকে কিন্তু আর মে মাসের ১৪ তারিখের পর দলে নেওয়া হবে না।
আজ দুপুরে মছলন্দপুর বয়েজ ক্লাবের মাঠে হাবড়া ১ নম্বর ব্লক তৃনমূল ছাত্র যুব কর্মী সন্মেলনে এসে এই কথাই বললেন হাবড়ার বিধায়ক তথা রাজ্যের খাদ্য ও সরবরাহ মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।



