পশ্চিম বঙ্গ প্রাইভেট স্কুল এসোসিয়েশনের ডেপুটেশন বর্ধমানের কার্জনগেটে
। পশ্চিম বঙ্গ প্রাইভেট স্কুল এসোসিয়েশনের ডেপুটেশন বর্ধমানের কার্জনগেটে ।।
নিউজ সারাদিন রিপোর্ট, স্বপন দত্ত ,পূর্ব বর্ধমান :--গতকাল ৬ ই জানুয়ারি পূর্ব বর্ধমান শহরে দেখা গেলো পশ্চিমবঙ্গ প্রাইভেট স্কুল এসোসিয়েশনের পূর্ব বর্ধমান শাখার প্রাইভেট স্কুল গুলির পক্ষ থেকে তাদের কর্ণধাররা ও শিক্ষক শিক্ষিকারা এক ডেপুটেশন এর আয়োজন করেন পূর্ব বর্ধমানের কার্জনগেট চত্ত্বরে ।
সংস্থার সভাপতি ও সম্পাদক এবং বিভিন্ন অতিথি বৃন্দরা ডেপুটেশন মঞ্চে তাদের মূল্যবান বক্তব্য রাখেন এবং পরে স্কুল বোর্ডের ডি আই এর কাছে এই সংস্থার ছয় জন প্রতিনিধি দেখা করেন । ডেপুটেশন মঞ্চে ও ডি আই এর কাছে তারা তাদের স্কুলের স্বীকৃতি সহ বিভিন্ন দাবি দাওয়া পেস করেন । কার্জনগেট চত্বরে প্রাইভেট স্কুল গুলির অনেক শিক্ষক শিক্ষিকা যোগদান করেন । ডি আই সাহেব সমস্ত বক্তব্য গুলি ভালো করে শুনে তাদের দাবি দাওয়া গুলি যাতে সরকারের সঙ্গে আলাপ আলোচনা করে মেটানো যায় তার চেষ্টা করবেন বলে জানা গেছে ।
সংস্থার সভাপতি ও সম্পাদক মহাশয় news সারাদিনের কাছে সাক্ষাৎকারে জানান যে প্রাইভেট স্কুল গুলির নানা সমস্যা রয়েছে সেই সব সমস্যা সরকারের পক্ষ থেকে না মেটালে স্কুল গুলি চালাতে অনেক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে আমরা ডি আই সাহেবের কাছে আমাদের বক্তব্য লিখত ভাবে জানালাম আমাদের সমস্যা গুলি না মিটলে আমরা আরো বড় আন্দোলনে এর পরে নামব এমন কি শিক্ষামন্ত্রী ও মুখ্যমন্ত্রী কাছে আমরা প্রাইভেট স্কুল গুলির সমস্যা তুলে ধরব । রাজ্য সরকার যদি আমাদের সমস্যা গুলি মেটানোর জন্য একটু নজর দেন তা হলে আমাদের স্কুল চালাতে কোনো অসুবিধা হবে না ।
একে তো সরকার আমাদের কোনো শিক্ষকের বেতনের ব্যাপারে ও স্কুলের ব্যাপারে কোনো রকম আর্থিক সাহায্য করেন না তারউপর আমাদের তেমন কোনো স্বীকৃতি দেওয়া হয় নাই প্রথমে ৫০০০ টাকা জমা নিয়ে সরকার শুধুমাত্র আমাদের নামের লিস্ট করে অনুমতি দিয়েছিলো তারজন্য এমনকি কোনো সার্টিফিকেট পর্য্যন্ত সরকারি পক্ষ থেকে আমাদের দেওয়া হয় নাই তাই আমরা আমাদের স্কুল গুলির জন্য স্বীকৃতি চাই।এছাড়াও নানা দাবি দাওয়ার কথা জানান। প্রথমত স্কুল বোর্ডের ডি আই তাদের বিষয় নিয়ে সমস্যা নিয়ে কতদূর কি করেন দেখে তারা শিক্ষামন্ত্রী ও মুখ্যমন্ত্রী কাছে যাবেন বলেন জানান সংস্থা থেকে ।।


