১৪ই জানুয়ারি ৭টি রাজ্যে রক্তদান অভিযান এর আয়োজন

জামশেদপুর; ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়া (আইসিএআই) এর তত্বাবধানে কোরানাকালে সামাজিক দায়বদ্ধতা বহন করে আগামী ১৪ ই জানুয়ারী ঝাড়খণ্ড সহ ৭টি রাজ্যের ৪৭ টি শাখার ২৩ টি চ্যাপ্টারের ১০১ টি স্থানে ‘রক্তদান অভিযান’ অনুষ্ঠিত হবে.
এই কথা জানালেন, ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়া (আইসিএআই) এর সেন্ট্রাল ইন্ডিয়া রিজিওনাল কাউন্সিলের (সিআইআরসি) এর চেয়ারম্যান দেবেন্দ্র কুমার সোমানী এই কথা সাংবাদিক সম্মেনলেন জানালেন। জামশেদপুর শাখার সভাপতি সঞ্জয় গোয়েল অভিযানের সূচনা লোকসভার স্পিকার ওম বিড়লা করবেন।
তাঁর সাথে থাকবেন আইসিএআই এর সভাপতি অতুল কুমার গুপ্ত, এবং আইসিএআই এর সহসভাপতি নীহার নিরঞ্জন জাম্বুসারিয়া। শুধু তাই নয়, সিআইআরসি-র সাতটি রাজ্যের প্রায় শতাধিক স্থানীয় সংসদ সদস্য, বিধায়ক এবং মন্ত্রীরাও এই রক্তদান অভিযানে অংশ নেবেন। এই অভিযানে ১০ হাজার ইউনিট রক্ত সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।


