জাতীয়

গণধর্ষণের পর নারীর গোপনাঙ্গে গ্লাস ঢুকিয়ে নির্যাতন

ঝাড়খণ্ডের ছাতরায় মধ্যবয়সী এক বিধবা নারীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে তিনজনের বিরুদ্ধে। ধর্ষণের একপর্যায়ে ওই নারীর গোপনাঙ্গে ধাতব গ্লাস ঢুকিয়ে নির্যাতন করা হয়। গত বৃহস্পতিবার ছাতরার হান্টারগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

আনন্দবাজার’র প্রতিবেদনে বলা হয়, ওই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ। আরেকজন পলাতক রয়েছেন। তাকে আটক করতে পুলিশের অভিযান চলছে।

পুলিশ জানিয়েছে, গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে বের হয়েছিলেন ওই নারী। সেসময় তিনজন তাকে তুলে নিয়ে যায়। গণধর্ষণের কথা কাউকে জানালে তাকে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়। ধর্ষণ ও নির্যাতনের পর পালিয়ে যায় অভিযুক্তরা।

এদিকে দীর্ঘ সময় ধরে ওই নারী বাড়ি না ফেরায় তার পরিবারের লোকজন খুঁজতে থাকেন। পরে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হান্টারগঞ্জ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়। অবস্থা অবনতি হলে গয়ার অনুগড় নারায়ণ মগধ মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়।

ছাতরার পুলিশ সুপার ঋষভ ঝা জানান, অপরাধীদের শাস্তি নিশ্চিত করবে পুলিশ। দ্রুত বিচার শুরুর ব্যাপারেও আশ্বাস দিয়েছেন তিনি।

Related Articles

Back to top button