ইস্পাতনগরী জামশেদপুরের গোপাল ময়দানে এবছর বিশাল টুসু মেলার আয়োজন হবেনা
ইস্পাতনগরী জামশেদপুরের গোপাল ময়দানে এবছর বিশাল টুসু মেলার আয়োজন হবেনা
জামশেদপুর। ঝাড়খণ্ডবাসী একতা মঞ্চের তত্বাবধানে এবছর ২১ শে জানুয়ারী, বিষ্টুপুরের গোপাল ময়দানে বিশাল টুসু মেলার আয়োজন করা হবেনা।
সাংবাদিক সম্মেলনে একথা জানালেন মঞ্চের পৃষ্ঠপোষক সহ জামশেদপুরের সাংসদ বিদ্যুত্ বরণ মাহাতো ও প্রধান আহ্বায়ক সমাজসেবী আস্তিক মাহাতো। তাঁরা জানালেন, এবার করোনার জন্য কোন মেলা হবে না। আগামী বছর যদি করোনার পরিস্থিতি সঠিক হয়, তবে ভবিষ্যতে টুসু মেলা পুনরায় অনুষ্ঠিত হবে।
আস্তিক বাবু ঝাড়খণ্ডের মানুষের কাছে আহ্বান করে বলেন এবছর প্রত্যেকে বাড়িতে টুসু উত্সব উদযাপন হোক. ঘরে থাকুন সুস্থ্য থাকুন। নিজেকে নিরাপদে রাখুন এবং মানুষকেও নিরাপদে থাকতে দিন। প্রসঙ্গতঃ ২০০৬ সাল থেকে ইস্পাতনগরী জামশেদপুরে টুসু মেলার আয়োজন করা হচ্ছিল। পশ্চিম বাংলা, ওড়িশা ও ঝাড়খণ্ডের প্রায় লক্ষাধিক লোকেরা মেলায় অংশ নিত।
তিন রাজ্যের মধ্যে জামশেদপুরের টুসু মেলা সবথেকে বৃহত্তম মেলা। প্রত্যেক বছর টুসু মেলায় নতুনত্বের ছোঁয়া থাকে। প্রত্যেক বছর মেলায় টুসু মূর্তি, চৌডাল ও বুড়ি গাড়ি নাচ প্রতিযোগিতার আয়োজন করা হবে। এবছর টুসু প্রেমীদের জন্য হতাশার মুহূর্ত হবে।



