আন্তর্জাতিক

চারটি দেশের শিক্ষার্থীরা জানলো জাতিসংঘের কার্যপদ্ধতি

চারটি দেশের শিক্ষার্থীরা জানলো জাতিসংঘের কার্যপদ্ধতি

জামশেদপুর। রোটারি ক্লাব অফ জামশেদপুর স্টিল সিটি এবং রোটারেক্ট ক্লাব অফ জামশেদপুর স্টিল সিটি ‘র যৌথ উদ্যোগে ১০ জানুয়ারি থেকে শুরু হওয়া দুই দিন ব্যাপী অনুষ্ঠানে মডেল ইউনাইটেড নেশনস কনফারেন্সে চারটি দেশের ১৭২জন শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা জাতিসংঘের (ইউএন) কাজ এর বিষয়ে পরিচিত হওয়ার সুযোগ পায়। এই রকম অনুষ্ঠান প্রথম রোটারি ব্যানারে রোটারি জেলা ৩২৫০এর আওতায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন রোটারি ইন্টারন্যাশনালের পরিচালক কমল সঙ্ঘভি করেন এবং ডিস্ট্রিক গভর্নর রাজন গন্ডোত্রাউপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রাক্তন সাংসদ ডাঃ অজয় কুমার, প্রাক্তন বিধায়ক ও বিজেপির রাজ্য মুখপাত্র কুণাল শাড়েঙ্গী, উত্তরাখণ্ডের ডেপুটি এজি মনোজ গোরকেলা এবং প্রাক্তন আইএফএস দিলীপ সিনহা বক্তা হিসাবে যোগ দিয়েছিলেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা জাতীয় এবং বিশ্বব্যাপী গুরুত্বের অনেক চিন্তাভাবনা সম্পর্কিত বিষয় থেকে বিস্তৃত তথ্য পায়।

অনুষ্ঠানে রোটারি এজি আলপা পরীখ, এজি অমিতাভ বক্সী, ডিস্ট্রিক ইন্টারেক্টের ক চেয়ারম্যান মোইন খান, পিডিজি বিন্দু সিং, রোটারি ক্লাব অফ জামশেদপুর স্টিল সিটির সভাপতি বিশাল অগ্রওয়ালা, ভাইস প্রেসিডেন্ট নিকিতা মেহতা, আইপিপি সিমরান সাগ্গু এবং আইপিপি সংগীতা ঝা প্রমুখ উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button