জাতীয়

মকর পরবে বিজেপির কম্বল বিতরণ

মকর পরবে বিজেপির কম্বল বিতরণ

জামশেদপুর। ভারতীয় জনতা পার্টি পরশুডিহ মন্ডল এর পক্ষ থেকে মকর পরব উপলক্ষে শংকরপুর সোপোডেরা, সর্জামদা গ্রামাঞ্চলের দুস্থদের মধ্যে শতাধিক কম্বল বিতরণ করা হয়।

পরশুডিহ মন্ডল সভাপতি ত্রিদিব চট্টরাজ জানালেন ঠান্ডা থেকে মানুষের প্রাণ বাঁচাবার জন্য কম্বল বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে সাংসদ প্রতিনিধি সঞ্জীব কুমার জেলা কার্য সমিতির সদস্য পঙ্কজ সিনহা, দেবেন্দ্র সিং, রমেশ উপাধ্যায়, রিঙ্কু চক্রবর্তী, মঙ্গল কর্মকার, ধীরাজ সিনহা, অশোক সিং, বিশ্বজিৎ কুমার সহ একাধিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button