এভিবিপি’র প্রদেশ সহ সম্পাদক হলেন বাপন ঘোষ
এভিবিপি’র প্রদেশ সহ সম্পাদক হলেন বাপন ঘোষ
জামশেদপুর। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এভিবিপি) এর ঝাড়খন্ড রাজ্যের দুই দিবসীয় প্রান্তীয় অধিবেশন রাজধানীতে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসাবে দেশের পেট্রোলিয়াম ও উর্বরক মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ও বিশিষ্ট অতিথি হিসাবে পদ্মশ্রী অশোক উপস্থিত ছিলেন।
অধিবেশনে ঝাড়খন্ড রাজ্যের মহিলা সুরক্ষা, রাজ্যের শিক্ষাগত পরিস্থিতি ও সামাজিক পরিস্থিতির বিষয়ে বিস্তারিত ভাবে আলোচনা হয়। অনুষ্ঠানে জামশেদপুর ওয়ার্কার্স কলেজের এমবিএ’ র ছাত্র বাপন ঘোষ’কে পরিষদের ঝাড়খন্ড প্রদেশ সহ সম্পাদক হিসাবে মনোনীত করা হয়।
বাপন ঘোষ জামসেদপুর ওয়ার্কার্স কলেজের শাখা অধ্যক্ষ এবং প্রদেশসহ সম্পাদকের দায়িত্ব এর আগে পালন করেছে। রাজ্যের যুব সমাজের পাসে ও সামাজিক কাজে এগিয়ে থাকার কথা জানালেন বাপন ঘোষ। তিনি বলেন আগামী দিনে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এর কর্মকর্তারা ছাত্রদের ছায়াসঙ্গী হিসেবে পাশে থাকবে।


