জাতীয়

ইস্পাতনগরী জামশেদপুরে একছাতার তলায় এবছর অনুষ্ঠিত হবে নেতাজী জয়ন্তী

ইস্পাতনগরী জামশেদপুরে একছাতার তলায় এবছর অনুষ্ঠিত হবে নেতাজী জয়ন্তী

জামশেদপুর: নেতাজী সুভাষ চন্দ্র বোস এর ১২৫তম জন্ম জয়ন্তী উপলক্ষে জামশেদপুরের একাধিক সংগঠন এবছর একসাথে একত্রিত হয়ে ২২শে জানুয়ারী সন্ধ্যায় নেতাজী সুভাষ আমবাগান ময়দানে ১২৫টি প্রদীপ জ্বালিয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবে এবং ২৩ শে জানুয়ারী সমস্ত সংগঠনরা সকালে নেতাজীর মূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদন করবে। বৃহস্পতিবার সন্ধ্যায় সাকচি বেঙ্গল ক্লাবে সাংবাদিক সম্মেলনে এ কথা জানালেন মিলনীর যুগ্ম সম্পাদক কৃষ্ণেন্দু চ্যাটার্জী।

বেঙ্গল ক্লাবের সাধারণ সম্পাদক দেবাশীষ নাহা বলেন নেতাজী সুভাষ চন্দ্র বোসের ১২৫তম জন্মবার্ষিকীতে ১২৫টি প্রদীপ জ্বালানো হবে। ২৩ শে জানুয়ারী, সকাল ১১ টায় পতাকা উত্তোলন করা হবে।

বঙ্গ বান্ধুর অপর্ণা গুহ জানান অনুষ্ঠানে বেঙ্গল ক্লাব, মিলনী, সবুজ কল্যাণ সংঘ, অমল সংঘ, ঝাড়খণ্ড বঙ্গভাষী সমন্বয় সমিতি, বিবেকানন্দ মিলন সংঘ, টীম সংঘর্ষ, নিউ ফার্ম এরিয়া দুর্গা পূজা কমিটি, ওল্ড ফার্ম এরিয়া দুর্গা পূজা কমিটি, বঙ্গ বন্ধু, গোবিন্দপুর দুর্গা বাড়ি, সিভিক সোসাইটি, তরুণ সংঘ সোনারী সহ একাধিক সংগঠন অনুষ্ঠানে যোগদান করবে।

টীম সংঘর্ষের অরিজিৎ সরকার জানালেন অনুষ্ঠানে সেনেটাইজার ও মাস্ক পড়ে প্রত্যেককে আসবে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে বসার ব্যবস্থা করা হবে। সম্মেলনে প্রত্যেক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button