আপনিও সাংবাদিক

জামশেদপুর হলুদবনী ক্লাবে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন

জামশেদপুর হলুদবনী ক্লাবে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন

জামশেদপুর। তেজস্বিনী সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট ও হলুদবনী সুভাষ চন্দ্র মিলন সংঘ ক্লাব যৌথ ব্যবস্থাপনায় হলুদবনী ক্লাব প্রাঙ্গণে নেতাজি’র ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়।

প্রতিযোগিতায় ১৫৩ জন প্রতিযোগী অংশ গ্রহণ করে। নেতাজি সুভাষ চন্দ্র বসুর মূর্তি পুষ্পার্ঘ্য নিবেদন করে অনুষ্ঠানের সূচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন প্রাক্তন মন্ত্রী রামচন্দ্র সহিস। তিনি ক্লাব ভবনের উদ্বোধন করেন। অনুষ্ঠানের শেষে বিজয়ীদের পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে পলি দে, রিতা দাস, অসীম নন্দী, প্রসঞ্জিত দত্ত, মুখিয়া ক্ষেত্রী বিরাকা, জেলা পরিষদ সদস্য সুদীপ্ত দে রানা, প্রসঞ্জিত ভৌমিক, পঞ্চু দত্ত, শঙ্ক ভট্টাচার্য, টিঙ্কু ভট্টাচার্য, রঞ্জন রায়, গোপাল মুখার্জি, সন্দীপ দাস, উৎপল দত্ত , সঞ্জয় কুণ্ডু, দিলু রায়, বাবুয়া প্রধান প্রমুখ উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button