জাতীয়

জামশেদপুর ওয়ার্কস কলেজে বাংলা ভাষার উপর ওয়েবিনার

জামশেদপুর: জামশেদপুর ওয়ার্কস কলেজের প্রধান ডঃ সত্যপ্রিয় মহালিকের সভাপতিত্বে মাতৃভাষা বাংলা উপর “পরিচর্চার কয়েক মুহুর্ত” শীর্ষকে একটি ওয়েবিনারের আয়োজন করা হয়। ওয়েবিনারে করীম সিটি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ডঃ বৈদ্যনাথ ত্রিপাঠী মুখ্য বক্তা হিসাবে উপস্থিত ছিলেন। তিনি মাতৃভাষার সুরক্ষার বিভিন্ন দিকগুলির উপর বক্তব্য রাখেন। কলেজের অর্থনীতি বিভাগের প্রধান ডঃ পাম্পা মন্ডল, ইংরেজি বিভাগের সহকারী আচার্য শিবানী গড়াই, এবং বাংলা বিভাগের সহকারী আচার্য পরিমল পতি সহ অন্যরা নিজেদের বক্তব্য রাখেন। এই ওয়েবিনারে ওয়ার্কার্স কলেজের বিপুল সংখ্যক শিক্ষার্থী ও শিক্ষকেরা অংশগ্রহণ করেন।

Related Articles

Back to top button