আন্তর্জাতিক

১১জন মহিলা’কে সম্বর্ধনা জানালো টীম সংঘর্ষ ও অন্বেষা

জামশেদপুর: মহিলা দিবস উপলক্ষে সামাজিক সংগঠন টীম সংঘর্ষ ও অন্বেষা’র যৌথ ব্যবস্থাপনায় সোমবার জামশেদপুর ব্লাড ব্যাংকে ১১জন মহিলাদের সমাজ রক্ষক সেবা সম্মান দিয়ে সম্বর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে সমাজসেবী পূরবী ঘোষ, প্রবেশনারি ডেপুটি কালেক্টর স্মিতা নাগেশিয়া, জামশেদপুর ব্লাড ব্যাঙ্কের প্রমুখ সঞ্জয় চৌধুরী, ডঃ বিজয় মোহন সিং, শ্রীমতি আল্পনা ভট্টাচার্য এবং ডঃ জ্যোতি কুমারী উপস্থিত ছিলেন। অন্বেষার আল্পনা ভট্টাচার্য্য ও টীম সংঘর্ষ পরিবারের অরিজিৎ সরকার জানালেন, কোভিড -১৯ মহামারী সংকটের সময়ে এই সাহসী মহিলারা নিজের এবং পরিবারের কথা মাথায় রেখে ও নিজেদের সুরক্ষিত হয়ে মানবতার সেবার জন্য রক্ত দান করে কত প্রাণকে বাঁচিয়ে তুলেছেন। সেই সাহসী মহিলাদের আজ সম্বর্ধনা জানানো হল। যাঁদের মধ্যে.স্মিতা নাগেসিয়া, সোনিয়া সিং,বিনতি হাঁসদা, সুমিতা শর্মা, কিরণ পান্ডে, বিক্কি প্রসাদ, অমৃতা সিং মোদক, মিলি রাজেশ, মৌসুমী ভট্টাচার্জী, রজনী উপাধ্যায়, ডঃ জ্যোতি কুমারী প্রমুখ।

Related Articles

Back to top button