ট্রাক্টর চালক বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে।
অপূর্ব বর্মন,মেখলিগঞ্জ:জমি চাষ করতে গিয়ে,জমির পাশে থাকা নয়ানজুলিতে উল্টে গেলো ট্র্যাক্টর,অল্পের জন্য রক্ষা পেল ওই ট্রাক্টরের চালক!
ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকের অন্তর্গত উঁচুল পুকুড়ি অঞ্চলের ১৬৫ মেদিরবাড়ি এলাকায় ফলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ওই চালকের।
জানা গেছে এদিন সকাল প্রায় ১০ নাগাদ চাষের জমিতে চাষ করতে যায় ওই ট্র্যাক্টরটি সেই সময় একটি বাক নিতে গিয়ে আচমকা ব্রেককষার ফলে,জমির পাশে থাকা নয়ানজুলিতে ওই ট্র্যাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় !
তৎক্ষণাৎ ওই চালক ট্র্যাক্টরটি থেকে কিছু দূরেই পরেযায় , স্থানীয়রা দেখতে পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে ওই ট্রাক্টর চালোকটিকে দুর্ঘটনা গ্রস্তস্থল থেকে উদ্ধার করে! স্থানীয়রা জানান তারা বিকট আওয়াজ শুনে ছুটে এসে দেখে ট্রাক্টরটি দুর্ঘটনাগ্রস্ত ভাবে উল্টে পরে রয়েছে ! স্থানীয়রা তড়িঘড়ি ওই চালককে উদ্ধার করে ! ওই ঘটনায় মুহূর্তের মধ্যেই ওই এলাকায় লোক জমায়েত হয় – ফলে ওই এলাকায় একরকম চঞ্চল্য ছড়িয়ে পরে!
তবে স্থানীয় সূত্রে জানা যায় ওই ট্রাক্টরের চালক সামান্য আঘাত পেয়েছে বড় ধরনের কোন দুর্ঘটনা ঘটেনি – তবে বলা যেতে পারে স্থানীয়দের তৎপরতায় ওই ট্রাক্টর চালক বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে।



