বাংলাদেশি করোনায় মৃত্যু নয় হাজার ছাড়িয়েছে
আসসালামু আলাইকুম।
প্রিয় সেনবাগ উপজেলা বাসী,
বাংলাদেশ সহ বিশ্বব্যাপী করোনা ভাইরাসের সংক্রমণ এমন ভাবে বাড়ছে মানুষের মৃত্যুর মিছিলে পরিনত হয়েছে।
বিশ্বস্বাস্থ্য সংস্থা কোভিট টিকা সহ বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করছে কিন্তু সঠিক কোন সমাধান এখন ও বাহির করতে পাচ্ছে না।
আপনি জানেন কি? গত কয়েক দিনে শনাক্তের হার এবং মৃত্যুর হার বৃদ্ধি পাচ্ছে,
আমাদের সেনবাগও শনাক্তে হার বেড়েছে,
এবং প্রচুর রুগী বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে,
আপনারা সবাই মাক্স ব্যবহার করুন, স্বাস্থ্য বিধি মনে চলুন,সরকারের সকল সিদ্ধান্তকে অবহেলা অবজ্ঞা করবেনা, কোভিট-১৯ টিকা দিন, আপনার আসপাশের কেউ যেনো বাদ না যায়,
আমাদের আসপাশের মানুষ অত্যন্ত সহজ সরল
কেউ ভুল তথ্য দিয়ে ভুল বুঝি আপনার ক্ষতি করতে পারে,আপনার একটা ভুল সিদ্ধান্ত আপনার পরিবারের আজীবনের কান্না হতে পারে,
প্রিয় ভাই বন্ধুরা আপনি দেখুন গত কিছু দিনের মধ্যে আমাদের সকলের অতি প্রিয় কিছু মানুষ , রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি, দলমতের উর্ধে সর্বজন শ্রদ্ধেয় প্রিয় মানুষও মৃত্যু বরন করছে,
আমাদের সরকারি হিসাব মতে দশ হাজারের উপরে মৃত্যুবরণ করেছে,বেসরকারি হিসেবে আরও অনেক বেশি হতে পারে।
আমরা ধর্মভীরু জাতি মুসলমানদের সর্বোচ্চ এবাদতের মাস রমজান মাস, পাঁচ ওয়াক্ত নামাজ, তারাবীর নামাজ ,মসজিদে এতেকাফ,
লকডাউন জনস্বার্থে বিবেচনা করা উচিত,
লকডাউন স্থায়ী সমাধান নয়,
লকডাউন জনগণের ক্ষতির চাইতে সরকারের ক্ষতি বেশি হচ্ছে,লকডাউনের বিকল্প কিছু একটা চিন্তা করা উচিত,আমাদের সাধারণ জনগণের (stock) জমানো-সম্পদ খুবই সীমিত।
সর্বপরি জনগনকে সাথে নিয়ে এই মহামারীর মোকাবেলা করতে হবে,আপনারা সবাই নিশ্চয়ই ভয় ভীতির মধ্যে দিনযাপন করছেন, সর্বশক্তিমান আল্লাহ নিকট সবাই ক্ষমা প্রার্থনা করি, দোয়া করি দেশও জাতির জন্য।আল্লাহ তুমি আমাদের কে রক্ষা করো।
“””””””
নুরজ্জামান চৌধুরী
সাবেক ভারপ্রাপ্ত মেয়র
সেনবাগ পৌরসভা।
তথ্য সুত্র: তৃণমূল বার্তা


