জানা-অজানা

করোনা যুদ্ধে স্বাস্থ্যকর্মীর মৃত্যু হলে মিলবে কি টাকা, প্রশ্ন উঠছে স্বাভাবিকভাবেই

নয়া দিল্লি:  এ বছরে আরো ভয়ঙ্কর রূপ ধারণ eকরেছে করোনা ভাইরাস। দৈনিক আক্রান্তের সংখ্যা আড়াই লাখ ছাড়িয়েছে। যেখানে সাধারণ মানুষের প্রাণ বাঁচাতে দিনে-রাতে লড়াই চালাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা, সেখানেই তাঁদের বিমা প্রত্যাহার করে নিল কেন্দ্রীয় সরকার। সম্প্রতি একটি চিঠিতে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ জানান, গত ২৪ মার্চ প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার মেয়াদ শেষ হয়ে গিয়েছে।

গত বছর করোনা সংক্রমণের শুরুতে স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার জন্য অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ এই বিমার ঘোষণা করেছিলেন। এই বিমায় বলা গহয়েছিল, যদি করোনার ডিউটি করতে গিয়ে কোনও স্বাস্থ্যকর্মী প্রাণ হারান, তবে মৃতের পরিবারকে ৫০ লক্ষ টাকা অর্থ সাহায্য করা হবে। প্রথমে ৯০ দিনের জন্য ঘোষণা করলেও পরে তার মেয়াদ বাড়িয়ে একবছর করা হয়

প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার অন্তর্গত এই বিমা স্কিম অত্যন্ত কার্যকর রীপে পরিণত হয়েছে এবং যে সমস্ত স্বাস্থ্যকর্মীরা করোনার বিরুদ্ধে লড়াইয়ে প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারকে সহায়তা প্রদান করেছে।”

চিঠিতে উল্লেখ করা হয়েছে, বিগত একবছরে মোট ৭৩৬ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ২৮৭ জন স্বাস্থ্যকর্মীর পরিবারকে ইতিমধ্যেই আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। তবে সরকারের তরফে এখনও কোনও তথ্য প্রকাশ করা হয়নিি।

Related Articles

Back to top button