জাতীয়

কোভিডের বিরুদ্ধে সবথেকে বড় অস্ত্র টিকাই: মোদী

ওয়েবডেস্ক:‌ দেশে রোজ নতুন করে আক্রান্ত হচ্ছেন ২ লক্ষেরও বেশি মানুষ। মৃত্যুর মিছিল চলছে। পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে।

এ রকম অবস্থায় প্রধানমন্ত্রী মোদি সোমবার চিকিৎসকদের সঙ্গে বৈঠকে বসলেন। কোভিডযুদ্ধে তাঁদের অবদানের প্রশংসা করলেন। তার পরেই দেশবাসীর উদ্দেশে তাঁর বার্তা, কোভিডের বিরুদ্ধে সবথেকে বড় অস্ত্র টিকাই।

চিকিৎসকদের সঙ্গে বৈঠকের আগে মোদি দেশের ওষুধ প্রস্তুতকারক সংস্থার প্রধানদের সঙ্গে কথা বলেন। দেশে রেমডিসিভিরের মতো কোভিডের চিকিৎসাকারী ওষুধের জোগান কমছে। এই নিয়ে আলোচনা করলেন মোদি।

এর পরেই চিকিৎসকদের সঙ্গে ভিডিও কলের মাধ্যমে বৈঠকে বসলেন। পর মোদি বললেন, ‘‌গত বছর এই একই সময়ে আমাদের চিকিৎসকদের কঠোর পরিশ্রম আর দেশের কৌশলের জন্য করোনার ঢেউ নিয়ন্ত্রণে আনা গিয়েছে। এখন দেশে করোনার দ্বিতীয় ঢেউ চলছে।

চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা যথাসাধ্য শক্তি দিয়ে লড়াই করে লাখ লাখ মানুষকে রক্ষা করছেন।’‌
প্রধানমন্ত্রীর মতে, দেশের মানুষ করোনা নিয়ে ভয়ঙ্কর উদ্বেগে রয়েছেন। এই নিয়ে চিকিৎসকদেরই সতর্ক করার জন্য এগিয়ে আসতে বলেছেন। পাশাপাশি দেশবাসীকে সচেতন করতেও বলেছেন তিনি।

তথ্যসুত্র:আজকাল

Related Articles

Back to top button