জাতীয়

করণা বিষয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ প্রধানমন্ত্রী

নয়াদিল্লি: বাড়িতে এমনভাবে থাকতে হবে যাতে প্রয়োজন ছাড়া বাইরে যেতে না হয়।

# করোনাবিধি পালন করার অনুরোধ করেন প্রধানমন্ত্রী

# লকডাউন থেকে দেশকে বাঁচাতে হবে। লকডাউনের কোনো প্রয়োজন নেই।শেষ সিদ্ধান্ত হিসাবে লকডাউনকে যেন বাছেন রাজ্যগুলো।

# সবাইকে একসঙ্গে কাজ করার অনুরোধ করেন। যুবাদের নিজের পাড়ায় ছোট ছোট কমিউনিটি তৈরী করে করোনা সতর্কতার প্রচার করার অনুরোধ করেন।

# পরিযায়ী শ্রমিকরা ভয় পাবেন না। যেখানেই আছেন সেখানে থাকার অনুরোধ করেন। সেখানেই ভ্যাকসিন পাবেন।

# উৎপাদনের অর্ধেক ভ্যাকসিন রাজ্য পাবে। ১ মে থেকে ১৮ বছরের বয়সের সবাই ভ্যাকসিন পাবে।

# বিশ্বের সবথেকে কম দামের ভ্যাকসিন ভারতে রয়েছে। ভারতে বিশ্বের সবথেকে বেশি টিকাকরণ হয়েছে।

# অক্সিজেনের অপ্রতুলতার খবর আসতেই সমস্ত ব্যবস্থা নিয়েছে কেন্দ্রীয় সরকার। ওষুধের উৎপাদন ক্ষমতাও বাড়ানো হয়েছে।

# করোনাযোদ্ধাদের কুর্নিশও জানান প্রধানমন্ত্রী

# কঠিন পরিস্থিতিতে ধৈয্য ধরে কাজ করতে হবে। তবেই আমরা জয়ী হব।

# করোনা বিরুদ্ধে লড়ছে দেশ। মহামারীতে যারা মারা গিয়েছেন তাদের পরিবারের প্রতি সমবেদনা জানালেন প্রধানমন্ত্রী।

দেশে উত্তরোত্তর বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা।দেশের করোনা পরিস্থিতি নিয়ে রাত ৮.৪৫-এ দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।প্রধানমন্ত্রীর দফতর থেকে তা জানানো হয়।

তথ্যসূত্রঃ কলকাতা 24×7

Related Articles

Back to top button