চন্দ্রগঞ্জ ডাকাতিজলদস্যু প্রস্তুতিকালে অস্ত্রসহ ডাকাতের দল গ্রেফতার।
জয়নাল আবদীন সজীব:লক্ষ্মীপুর সদর উপজেলা চন্দ্রগঞ্জ থানা অধীনে চন্দ্রগঞ্জ ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে (২০ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেন চন্দ্রগঞ্জ থানার ওসি। এর আগে ভোর রাতে স্থানীয় পাঁচপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
এসময় ডাকাতি কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র,একটি এলজি ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ গ্রেফতারকৃতরা চন্দ্রগঞ্জ থানা এলাকার বাসিন্দা মাহমুদুল হাসান রিপন, মো. আলম উদ্দিন ও মো. বাবুল হোসেন।
এবিষয় চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে ফজলুল হক জানান, ডাকাতদল অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের অস্ত্রসহ গ্রেফতার করেন। তাদের বিরুদ্ধে থানায় অস্ত্র ও ডাকাতি মাদক মামলা হয়েছে বলে জানেন
তথ্যসূত্রঃতৃণমূল বার্তা


