কবি শঙ্খ ঘোষ কোভিডে আক্রান্ত হয়ে ৮৯ বছর বয়সে মারা গেলেন
ডেস্ক: ভগবান তোমার কি লীলাখেলা ২০২০ সালে অনেক প্রবাদপ্রতিম ব্যক্তিকে হারিয়েছিল বাংলা।আবার ২০২১ সাল কেড়ে নিল বাংলার আরও একটি ব্যক্তিত্বকে, কবি শঙ্খ ঘোষকে। কোভিডে আক্রান্ত হয়ে ৮৯ বছর বয়সে মারা গেলেন কবি।
আমরা সবাইজানি ২০১১ সালে কবিকে ভারত সরকারের পক্ষ থেকে পদ্মভূষণ দিয়ে সম্মানিত করা হয়েছিল। এ ছাড়াও তিনি একাধিক পুরস্কার পেয়েছেন। তার মধ্যে উল্লেখযোগ্য ১৯৭৭ সালে সাহিত্য অকাদেমি পুরস্কার এবং ২০১৬ সালে জ্ঞানপীঠ পুরস্কার।
গায়ে জ্বর থাকায়, গত সপ্তাহে করোনা পরীক্ষা করিয়েছিলেন শঙ্খ ঘোষ। ১৪ এপ্রিল বিকেলে রিপোর্ট এলে জানা যায়, তিনি সংক্রমিত হয়েছেন। এমনিতেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন কবি, যা শারীরিক ভাবে দুর্বল করে দিয়েছিল তাঁকে। পরিস্থিতি এমন দাঁড়ায় যে এ বছর জানুয়ারি মাসে হাসপাতালেও ভরতি করতে হয় তাঁকে।
তাই কোভিড সংক্রমণ ধরা পড়ার পর ঝুঁকি না নিয়ে বাড়িতেই নিভৃতবাসে ছিলেন। কিন্তু মঙ্গলবার রাতে আচমকাই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। বুধবার সকালে তাঁকে ভেন্টিলেটরে দেওয়া হয়। কিন্তু চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে চলে গেলেন কবি। বেলা সাড়ে ১১টা নাগাদ ভেন্টিলেটর খুলে নেওয়া হয়।



