জাতীয়

ভ্যাকসিন নেওয়ার পরে আপনি কতটা সুরক্ষিত বিস্তারিত জানতে পড়ুন

নয়াদিল্লি: ভ্যাকসিন নিয়ে কি সত্যি করো নাকি রোধ করা যাচ্ছে এ নিয়ে গুঞ্জন চলছে গ্রামগঞ্জে অনেকেই ভয়ে ভ্যাকসিন নেয়নি! এখন আবার ভ্যাকসিন নিলে কেমনি হবে সে নিয়ে চলছে গুঞ্জন। তবে ভ্যাকসিন নেওয়ার পর কতজন করোনা আক্রান্ত যে সে নিয়ে একটি তথ্য লেখার মধ্যে প্রকাশ করব কোভিশিল্ড ও কোভ্যাক্সিন নেওয়ার পরও আক্রান্ত হচ্ছে মানুষ। তবে তার হার অনেকটাই কম। সম্প্রতি এ নিয়ে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে। দেখা গিয়েছে যাঁরা কোভ্যাক্সিন নিয়েছেন তাঁদের মধ্যে ০.০৪ শতাংশ মানুষ আক্রান্ত হয়েছে। অন্যদিকে যাঁরা কোভিশিল্ড নিয়েছেন তাঁদের মধ্যে আক্রান্ত হয়েছেন ০.০৩ শতাংশ।

ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের পক্ষ থেকে এই তথ্য প্রকাশ করা হয়েছে। আইসিএমআরের ডিরেক্টর জেনারেল ড. বলরাম ভার্গব বলেছেন, ভ্যাকসিন নিয়েছেন এমন ১০ হাজার জনের মধ্যে ২ থেকে ৪ জন করোনায় আক্রান্ত হচ্ছেন। নীতি আয়োগের সদস্য জ. ভি কে পল বলেছেন, যাঁরা ভ্যাকসিন নিচ্ছেন তাঁদের সংক্রমিক হওয়ার সংখ্যা অত্যন্ত অল্প। যাঁরা ভ্যাকসিনেশনের পরও আক্রান্ত হচ্ছেন তাঁদের থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। এখনও পর্যন্ত দেখা গিয়েছে করোনা রোধে কোভিশিল্ড ৭০ শতাংশ কার্যকর। অন্যদিকে কোভ্যাক্সিনের কার্যকারিতা ৮১ শতাংশ। দুটি ভ্যাকসিনই দুটি করে ডোজ নিতে হয়। দু’ক্ষেত্রেই ভ্যাকসিনের দ্বিতীয় নেওয়ার ১০ থেকে ১৫ দিন পরে দেহে প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে।

এদিকে দেশজুড়ে আতঙ্কের পরিস্থিতি তৈরি করেছে করোনা। পর্যাপ্ত ভ্যাকসিন না থাকার অভিযোগ উঠেছে রাজ্য়গুলির তরফে। করোনা ভ্য়াকসিনের জন্য জোরকদমে শুরু হয়েছে উৎপাদন। এরই মধ্যে জানা গেল কোভিশিল্ডের দাম আগের থেকে অনেকটাই বৃদ্ধি পাচ্ছে। ১ মে থেকে বেসরকারি হাসপাতালগুলিতে কোভিশিল্ডের একটি ডোজের দাম হবে ৬০০ টাকা। বর্তমানে এই ভ্যাকসিনে একটি ডোজের দাম ২৫০ টাকা। কোভিশিল্ড নেওয়ার ৬ থেকে ৮ সপ্তাহের মধ্যে দ্বিতীয় ডোজ নেওয়া বাধ্যতামূলক। সেক্ষেত্রে যারা প্রথম ডোজ নিয়েছেন, তাঁদের দ্বিতীয় ডোজের জন্য অনেকটাই খরচ করতে হবে।

কেন্দ্রকে ৫০ শতাংশ ভ্যাকসিন বিক্রি করার পর খোলা বাজারে ও রাজ্য সরকারগুলিকে কোভিশিল্ড বিক্রির করার অনুমতি দেওয়া হয়েছে। এরপরই সেরাম ইনস্টিটিউটের তরফে ঘোষণা করা হল রাজ্য সরকারগুলিতে তারা ৪০০ টাকায় কোভিশিল্ড বিক্রি করবে। অন্যদিকে বেসরকারি হাসপাতালগুলিতে এই ভ্যাকসিন বিক্রি হবে ৬০০ টাকায়। তবে কেন্দ্রকে আগের দামেই ভ্যাকসিন বিক্রি করা হবে। এর পর যদি কোনও হাসপাতাল সরকারের থেকে প্রাপ্ত ভ্যাকসিন ২৫০ টাকায় বিক্রি করতে চায় তবে সেগুলি বাজেয়াপ্ত করা হবে। এই ঘোষণার পর যে সব রাজ্যগুলি কেন্দ্রের থেকে কোভিশিল্ড পাচ্ছিল তারা সরাসরি নির্মাতাদের থেকে এই ভ্যাকসিন কিনতে পারবে। প্রসঙ্গত সরকারের তরফে জানানো হয়েছিল ভ্য়াকসিন নির্মাতাদের ভ্যাকসিনের দাম স্পষ্টভাবে জানাতে হবে। এরপরই সেরাম ইনস্টিটিউটের পক্ষ থেকে এই ঘোষণা করা হয়।

তথ্যসূত্রঃ কলকাতা ২৪×৭

Related Articles

Back to top button